ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু Logo হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

যুক্তরাষ্ট্রের আদালত ভারতের মহাকাশ গবেষণা সংস্থাকে ১২০ কোটি ডলার জরিমানা

News Editor
  • আপডেট সময় : ১০:১২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০
  • / ১১২৭ বার পড়া হয়েছে

উপগ্রহ চুক্তিভঙ্গের অভিযোগে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর বাণিজ্যিক শাখা অ্যান্ট্রিক্স করপোরেশনকে ১২০ কোটি ডলার জরিমানা করেছে যুক্তরাষ্ট্রের একটি আদালত।আদালতের নির্দেশ অনুযায়ী, আসল ৫৬ কোটি ২৫ লাখ এবং সুদ মিলিয়ে মোট ১২০ কোটি ডলার ক্ষতিপূরণ দিতে হবে অ্যান্ট্রিক্সকে।

ফ্রান্সকে নিয়ে মাহাথির মোহাম্মদের টুইট বার্তা মুছে দিয়েছে টুইটার 

বেঙ্গালুরের সংস্থা দেভাস মাল্টিমিডিয়ার সঙ্গে ২০০৫ সালের জানুয়ারিতে চুক্তি হয় অ্যান্ট্রিক্সের। দুটি কৃত্রিম উপগ্রহ বানানো, উৎক্ষেপণ, পরিচালনা করা এবং এস ব্যান্ড স্পেকট্রামের জন্য ৭০ মেগাহার্জ তৈরির প্রতিশ্রুতি দেয় দেভাসকে।২০১১ সালে সেই চুক্তি বাতিল করে দেয় অ্যান্ট্রিক্স। এর পরই অ্যান্ট্রিক্সের বিরুদ্ধে আইনের রাস্তায় হাঁটে দেভাস। মামলাটি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ালে তারা ট্রাইব্যুনালকে নিষ্পত্তির নির্দেশ দেয়।

পরে ২০১৮ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট কোর্টে মামলা দায়ের করে দেভাস। গত ২৭ অক্টোবর মামলার শুনানি হয়। শুনানি শেষে আদালত এ জরিমানা ধার্য করেন।দেভাস বলছে, তিনটি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ও নয়টি সালিস বিষয়টি খতিয়ে দেখার পর জানিয়েছে, অ্যান্ট্রিক্সের চুক্তি বাতিলের বিষয়টি সঠিক ছিল না।

যুক্তরাষ্ট্রের আদালত ভারতের মহাকাশ গবেষণা সংস্থাকে ১২০ কোটি ডলার জরিমানা

আপডেট সময় : ১০:১২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০