ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু Logo হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

যুক্তরাষ্ট্রের নির্বাচন: নেভাদায় জিতলেই নতুন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন

News Editor
  • আপডেট সময় : ১১:০৩:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০
  • / ১১২৯ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফল কি হবে তা নিয়ে উৎকণ্ঠা এখনও কাটছে না। এর মধ্যেই বেশিরভাগ ইলেকটোরাল ভোটের ফলাফল হাতে চলে এসেছে। এতে দেখা যাচ্ছে এখন পর্যন্ত ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন পেয়েছেন ২৬৪টি ইলেকটোরাল ভোট। অপরদিকে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের হাতে আছে ২১৪টি ভোট।

এরইমধ্যে ব্যাটলগ্রাউন্ড রাজ্য মিশিগানের ১৬টি ইলেক্টোরাল ভোট জিতে নিয়েছেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। বার্তা সংস্থা এপি আর ফক্স নিউজের পূর্বাভাস অনুযায়ী, ২৬৪ ইলেক্টোরাল ভোট নিয়ে অবস্থান করছেন জয়ের দ্বারপ্রান্তে। এখন এগিয়ে থাকা আরেক ব্যাটলগ্রাউন্ড নেভাদায় (৬টি ইলেক্টোরাল ভোট) জয় পেলেই ২৭০ ইলেক্টোরাল ভোটের সেই কাঙ্ক্ষিত ‘ম্যাজিক ফিগার’। তবে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ক্ষমতাসীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিবিরের পক্ষ থেকে এরইমধ্যে ৩টি রাজ্যের ভোট গণনা নিয়ে আপত্তি তুলে আদালতে যাওয়ার কথা জানানো হয়েছে।

উইসকনসিন রাজ্যের ভোটও পুনরায় গণনার দাবি ট্রাম্পের

মিশিগান ও অ্যারিজোনায় জয় পাওয়ার পর বাইডেনের মোট ইলেক্টোরাল ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ২৬৪টিতে। ফলে নেভাদায় জয় পেলে সেখানকার জন্য বরাদ্দ থাকা ছয়টি ইলেক্টোরাল ভোট নিয়ে প্রেসিডেন্ট হওয়ার ম্যাজিক ফিগার ছুয়ে ফেলবেন বাইডেন।

নেভাদায় বর্তমানে মাত্র দশমিক ছয় শতাংশ ভোটে এগিয়ে আছেন বাইডেন। সেখানে এখন পর্যন্ত গণনা হওয়া ভোটের ৪৯ দশমিক ৩ শতাংশ ভোট পেয়েছেন তিনি। অন্যদিকে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ৪৮ দশমিক ৭ শতাংশ ভোট। তুমুল লড়াই হওয়া এই রাজ্যটির জয়-পরাজয়ের ওপর পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট কে হতে যাচ্ছেন তার অনেকখানি নির্ভর করছে।

যুক্তরাষ্ট্রের নির্বাচন: নেভাদায় জিতলেই নতুন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন

আপডেট সময় : ১১:০৩:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০