রামগড়ে বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার
- আপডেট সময় : ১১:৩২:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১
- / ১০৬৮ বার পড়া হয়েছে
রামগড়ে বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার
মোফাজ্জল হোসেন ইলিয়াছ/ খাগড়াছড়িঃ খাগড়াছড়ির রামগড়ে উপজেলায় লোকালয়ে এসে ধরা পড়লো বিপন্ন প্রাণী লজ্জাবতী বানর। আজ শনিবার (২৯ মে) বিকালে রামগড় পৌরসভার আনন্দপাড়া আবাসিক এলাকার বাসিন্দারা বিরল প্রজাতির এ লজ্জাবতী বানরটি স্থানীয় বন বিভাগের কাছে হস্তান্তর করেছে।
জানাযায় , শনিবার সকালের দিকে হঠাৎ লজ্জাবতী বানরটি কোত্থেকে লোকালয়ে এসে পড়ে। এলাকার কয়েকজন ছোট ছেলেমেয়ে অপরিচিত প্রাণিটি দেখে ধাওয়া করলে এটি মানুষের এক ঘর থেকে আরেক ঘরে ঢুকে পড়ে।
[irp]
এক পর্যায়ে সাবেক কাউন্সিলর জসিম উদ্দিনের বাসার আঙ্গিনায় ঢুকার পর স্থানীয় যুবকরা বানরটি ধরে বন বিভাগে খবর দেয়া হয়।জসিম উদ্দিন বলেন, খবর পেয়ে রামগড় বন বিভাগের কয়েকজন স্টাফ এলে তাদের কাছে লজ্জাবতী বানরটি হস্তান্তর করা হয়।
অত্যন্ত লাজুক স্বভাবের এ মায়াবী বিপন্ন প্রাণীটি এখন তেমন একটা দেখা যায় না উল্লেখ করে রামগড় বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম বলেন, লজ্জাবতী বানরটি সম্পূর্ণ সুস্থ আছে।
[irp]



















