ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo বৈদ্যুতিক তারে ঝুলছে নাহিদ, হাসনাত ও সারজিসের কুশপুত্তলিকা Logo হরমুজ প্রণালিতে ইরানের পুঁতে রাখা মাইনের আঘাতে ট্যাংকার বিস্ফোরণ Logo ময়মনসিংহ রাস্তা বন্ধ করে এনসিপির পথসভা, ভোগান্তিতে যাত্রীরা Logo দুই গ্রামবাসীর সংঘর্ষ নারী নিহত; আহত ৪০ Logo ফুলবাড়িয়ায় শিক্ষকের উপর হামলার প্রতিবাদ শিক্ষার্থীদের Logo কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আটক Logo ২০১৮ সালের যুবলীগ নেতা হত্যা মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি শেখ হাসিনা Logo আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া ছয় সমন্বয়ক মীর জাফর-মাসুদ কামাল Logo সুবর্ণচরে সাংবাদিকদের হত্যার হুমকি, থানায় জিডি Logo উত্তরের ৬ জেলার নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

রামপালে চারটি গরুসহ ৩ পেশাদার চোর আটক

Astha DESK
  • আপডেট সময় : ১০:০৮:২০ পূর্বাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩
  • / ১২০৫ বার পড়া হয়েছে

রামপালে চারটি গরুসহ ৩ পেশাদার চোর আটক

আস্থা ডেস্কঃ

বাগেরহাটের রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে চারটি গরুসহ ৩ চোরকে আটক করেছে। সোমবার (২১ নভেম্বর) রাত সাড়ে ১০ টায় রামপাল খেওয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে রামপাল থানায় একটি মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় আসামীদের গ্রেফতার দেখিয়ে বাগেরহাটের আদালতে প্রেরণ করা হয়েছে।

আটককৃতরা হলো উপজেলার রামপাল সদরের কাদের খার ছেলে মো. কবির খান (৫০), ঝনঝনিয়া গ্রামের শাহাজান শেখের ছেলে জাহিদ সেখ (৪২) ও ফকিরহাট উপজেলার মাসকাটা গ্রামের মোহাম্মদ আলী শেখের ছেলে মোঃ জামাল শেখ (৩২)। এরা দীর্ঘ দিন ধরে গরু ছাগল চোরা কারবারি করে আসছিল বলে জানা গেছে।

রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম জানান, ১৫/২০ দিন ধরে কবির কসাই ও তার সিন্ডিকেটের কয়েকজন সদস্য দেশের বিভিন্ন স্থান থেকে গরু চুরি করে রামপাল নিয়ে আসছিল। আমাদের একটি টিম ওই চোর সদস্যদের উপর নজর রাখছিল। এরপর সোমবার বিকালে খবর পাওয়া যায় কবির কয়েকটি গরু নিয়ে খেয়াঘাটের পাশে তার বাসায় এনে রাখে।

এমন সংবাদের ভিত্তিতে এসআই রিফাজ উদ্দিন, এসআই চিন্ময় মন্ডলসহ একটি বিশেষ টিম প্রথমে খেয়াঘাটের কবিরের বাসায় অভিযান চালিয়ে ২ টি গরুসহ কবির কসাই ও জাহিদকে আটক করে। তাদের তথ্য মতে ভাগায় অভিযান চালিয়ে জামালকে আরও ২ টি গরুসহ আটক করা হয়।

তিনি জানান, এদের সাথে যারা জড়িত আছে তাদের নাম পরিচয় জানার চেষ্টা চলছে। এদের গডফাদারদেরও আইনের আওতায় আনা হবে বলে তিনি নিশ্চিত করেছেন। গরু চোরদের রামপাল থানা এলাকা থেকে উৎখাত করা হবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

ট্যাগস :

রামপালে চারটি গরুসহ ৩ পেশাদার চোর আটক

আপডেট সময় : ১০:০৮:২০ পূর্বাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩