ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ময়মনসিংহ রাস্তা বন্ধ করে এনসিপির পথসভা, ভোগান্তিতে যাত্রীরা Logo দুই গ্রামবাসীর সংঘর্ষ নারী নিহত; আহত ৪০ Logo ফুলবাড়িয়ায় শিক্ষকের উপর হামলার প্রতিবাদ শিক্ষার্থীদের Logo কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আটক Logo ২০১৮ সালের যুবলীগ নেতা হত্যা মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি শেখ হাসিনা Logo আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া ছয় সমন্বয়ক মীর জাফর-মাসুদ কামাল Logo সুবর্ণচরে সাংবাদিকদের হত্যার হুমকি, থানায় জিডি Logo উত্তরের ৬ জেলার নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক Logo রাঙামাটিতে মায়ের দায়ের কোপে ছেলের মৃত্যু; বাবা-মা আটক Logo রিয়াদে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ

রেমিটেন্স যোদ্ধাদের ধন্যবাদ দিলেন অর্থমন্ত্রী

News Editor
  • আপডেট সময় : ০৯:৪১:৫৮ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০
  • / ১১৩৩ বার পড়া হয়েছে

মহামারী করোনাভাইরাসের মধ্যেও প্রবাসী বাংলাদেশিরা অক্টোবর মাসে রেকর্ড ২১১ কোটি ২০ লাখ ডলার রেমিটেন্স পাঠিয়েছেন। রেকর্ড পরিমাণ রেমিটেন্স পাঠানো হয় প্রবাসীদের ধন্যবাদ জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, যারা কষ্ট করে অর্থ প্রেরণ করে আমাদের অর্থনীতিকে গতিশীল রাখতে চালকের ভুমিকায় অবতীর্ণ হয়েছেন আমি পুরো দেশবাসীর পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই। রবিবার অর্থ মন্ত্রণালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পাঠানো প্রতিক্রিয়ায় মন্ত্রী এ ধন্যবাদ জানান।

রেমিটেন্সে রেকর্ডের প্রতিক্রিয়ায় অর্থমন্ত্রী বলেন, চলতি অর্থবছরের প্রথম তিন মাস যখন অসাধারন এবং অবিশ্বাস্য গতিতে রেমিট্যান্স অর্জিত হচ্ছিল তখন অনেকই বলতে শুরু করলেন এগুলো ঠিক নয়, থাকবেনা, টেকসই নয়। কর্মীরা তাদের কাজকর্ম বা ব্যবসা গুটিয়ে দেশে ফিরে আসছেসহ বিভিন্ন মন্তব্য। সেই সমস্ত লোকদের সাথে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাও তাল মিলিয়ে বলতে শুরু করল এ প্রবাহ ঠিক নয়, টেকসই হবেনা।

তিনি বলেন, খুবই আশ্চযের বিষয়, যে দেশের মানুষ তাদের সর্বশক্তি নিয়োগ করে মাথার ঘাম পায়ে ফেলে তাদের কষ্টার্জিত অর্থ দেশের মানুষের জন্য তাদের পরিবারের জন্য প্রেরণ করে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে, সেই সমস্ত মানুষের মূল্যায়ন না করে তাদেরকে উৎসাব্যঞ্চক কথা বলে অনুপ্রাণিত করার পরিবর্তে আমরা নিরুৎসাহিত করতে শুরু করলাম কিভাবে! শেষ পযন্ত আমি বিশ্বব্যাংকে আমাদের এ সমস্ত রেমিট্যান্স যোদ্ধাদের কষ্টের স্বীকৃতি দিতে তাদের বার্ষিক সভায় অনুরোধ জানালাম। বিশ্ব ব্যাংক এখন নিজেই বলছে, ২০২০ সালে বাংলাদেশে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স প্রবাহ বেড়েছে এবং এবছর রেমিট্যান্স প্রবাহে বাংলাদেশ অষ্টম অবস্থানে থাকবে। প্রতিবেদনে আরো বলা হয়, চলতি বছর বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ আরও ৮ শতাংশ বৃদ্ধি পাবে।

রেমিটেন্স যোদ্ধাদের ধন্যবাদ দিলেন অর্থমন্ত্রী

আপডেট সময় : ০৯:৪১:৫৮ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০