ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo বেয়াইয়ের সাথে সঙ্গম: অতিরিক্ত রক্তক্ষরণে বিয়াইনের মৃত্যু Logo আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে: তথ্য উপদেষ্টা Logo ভারতে বাংলাদেশি আঞ্চলিক সশস্ত্র কমান্ডার আটক, দুই সহযোগী পলাতক Logo চুয়েটের অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ক্যাব চট্টগ্রামের Logo পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান নিযুক্ত হলেন ডা. স্বপন কুমার চাকমা Logo রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত Logo পানছড়িতে বিশ্ব শিক্ষক দিবস/২৬ উদযাপিত Logo হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংবাদিকরা Logo রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের তদন্ত কমিটি গঠন Logo নতুন কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর

লড়াই করে হারল সাকিবহীন কলকাতা

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১১:৫৫:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১
  • / ১১২৫ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক :

গত তিন ম্যাচেই কলকাতা নাইট রাইডার্সের হয়ে টানা সুযোগ পেয়েছিলেন সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডারকে আজ চেন্নাই সুপার কিংসের বিপক্ষের ম্যাচে দলের বাইরে রাখা হয়েছিল সংগত কারণেই। তার জায়গায় স্থান পেয়েছিলেন সুনীল নারিন। তবে শেষ রক্ষা হয়নি কলকাতার, ১৮ রানে হেরেছে দলটি।

আগের তিন ম্যাচ মিলিয়ে সাকিবের ব্যাট থেকে মোটে এসেছিল ৩৮ রান, সেটিও গড়ে ৯৭.৪৩ স্ট্রাইক রেটে। আর মাত্র দুই উইকেট নেওয়া সাকিব বল হাতেও ছিলেন খরুচে। তিন ম্যাচে গড়ে দিয়েছেন ৮.১০ রান করে। তবে সাকিবের জায়গায় নারিন সুযোগ পেয়ে বোলিংয়ে তুলনামূলকভাবে সফল বলা চলে। প্রথম ম্যাচে নারিন চার ওভার বল করে ৩৪ রান দিয়ে এক উইকেট নিয়েছেন। তবে খরুচে ছিলেন অন্য বোলাররা। তাতেই লক্ষ্য দাঁড়ায় ২২১।

[irp]

ব্যাট হাতেও ব্যর্থ ছিলেন টপ অর্ডারের সবাই। দুই অঙ্কের রানের দেখা পেয়েছেন দিনেশ কার্তিক, আন্দ্রে রাসেল ও প্যাট কামিন্স। নারিন তিন বলে করেছেন চার রান। আর হরভজন সিংয়ের বদলে খেলতে নামা কমলেশ নাগরকোটি ছিলেন বল হাতেও ব্যর্থ। তবে শেষ ওভার পর্যন্ত ম্যাচের নাটকীয়তা ধরে রেখেছিল কলকাতা। শেষ ওভারে জয়ের জন্য ২০ রান প্রয়োজন ছিল। তবে প্যাট কামিন্স প্রথম বলেই দুই রান নিতে গেলে রান আউট হয়ে সব কটি উইকেট হারায় শাহরুখ খানের দল।

সাকিবের না থাকা একরকম অনুমিত ছিল। তবে দলের পরিবর্তনের পরেও হারের বৃত্ত ভাঙতে পারল না কলকাতা।

ট্যাগস :

লড়াই করে হারল সাকিবহীন কলকাতা

আপডেট সময় : ১১:৫৫:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১