ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু Logo হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

শার্শায় বিদ্যালয় থেকে ইটের খোয়া চুরির অভিযোগে প্রধান শিক্ষক আটক

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৮:০২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১
  • / ১১৪০ বার পড়া হয়েছে

যশোরের শার্শা মডেল সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালযের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম’র বিরুদ্ধে বিদ্যালয় থেকে ইটের খোয়া চুরি করার অভিযোগ পাওয়া গেছে।

বৃহষ্পতিবার সকালে ইটের খোয়া গুলো ভ্যানে করে বাড়ীতে নিয়ে যাওয়ার সময় হাতেনাতে আটক। জানাযায়, বৃহষ্পতিবার সকালে বিদ্যালয়ে রক্ষিত ১৫ বস্তা ইটের খোয়া ভাড়ায় চালিত একটি ভ্যানে করে বাড়ীতে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা আটক করে উপজেলা প্রশাসনকে খবর দেয়।

পরে উপজেলা প্রশাসন খবর পেয়ে ভ্যান বোঝাই খোয়াসহ প্রধান শিক্ষক শহিদুল ইসলামকে আটক করে নিয়ে আসে। এক পর্যায়ে প্রধান শিক্ষক শহিদুল ইসলামকে মুচলেকা দিয়ে ছেড়ে দেয় এবং একটি তদন্ত কমিটি গঠন করে উপজেলা প্রশাসন। এলাবাসীরা জানান, প্রধান শিক্ষক শহিদুল ইসলাম একজন দূর্ণীতিবাজ ও খারাপ প্রকৃতির লোক। সে কিছুদিন আগে এ বিদ্যালয় থেকে পুরাতন রড ও ইট চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনগন আটকিয়ে রাখে।

পরে হাতে পায়ে ধরে ছাড়িয়ে যায়। এ ছাড়াও ইতি পূর্বে সে ২০১৫ সালে অত্র বিদ্যালয় থেকে সরকারী বই-খাতা চুরি করে বিক্রয়ের অভিযোগে উপজেলা প্রশাসন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা প্রদান করে জেল হাজতে পাঠায়। উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস থেকে ঝাড়–দারের মোবাইল ফোন চুরি করে। নারী কেলেংকারীসহ বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থীকে শারিরীক ভাবে নির্যাতন করার অভিযোগ রয়েছে।

অভিযুক্ত প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বলেন, আমি স্থানীয় সংসদ সদস্যের মাধ্যমে ইটের খোয়া গুলো ক্রয় করেছি তার সঠিক ভাউচার আছে এবং সে নিজেকে নিরাপরাধ দাবী করেন। এব্যাপারে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা বলেন, খবর পেয়ে ভ্যান বোঝাই ইটের খোয়াসহ প্রধান শিক্ষক শহিদুল ইসলামকে আটক করে নিয়ে আসা হয়। সে বলে ইটের খোয়া গুলো ক্রয় করেছে তার সঠিক ভাউচার আছে। পরে মুসলেকা দিয়ে প্রধান শিক্ষককে ছেড়ে দিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
[irp]

শার্শায় বিদ্যালয় থেকে ইটের খোয়া চুরির অভিযোগে প্রধান শিক্ষক আটক

আপডেট সময় : ০৮:০২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১