ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু Logo হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

শার্শায় সাবেক মহিলা ইউপি সদস্যের বাড়িতে ডাকাতি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

News Editor
  • আপডেট সময় : ০৭:৪৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০
  • / ১১১৭ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি : যশোরের শার্শার বাগআঁচড়ায় সাবেক মহিলা ইউপি সদস্য রাবেয়া খাতুনের বাড়িতে ডাকাতরা একটি সোনার চেইন ও নগদ আড়াই লক্ষ টাকা ডাকাতি করে নিয়ে গেছে। ঘটনাটি গটেছে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার সময় বাগআঁচড়া গ্রামে। এ ঘটনায় সাবেক মহিলা ইউপি সদস্য মোছাঃ রাবেয়া খাতুনের বড় ছেলে আসাদুজ্জামান মিঠু বাগআঁচড়া আই সি পুলিশ কেন্দ্রে একটি অভিযোগ দিয়েছে বলে জানা গেছে।

বাগআঁড়ার সাবেক মহিলা ইউপি সদস্য রাবেয়া খাতুন জানান, সোমবার সন্ধায় তার স্বামী তোফাজ্জেল হোসেন তাইজেল, বড় ছেলে আসাদুজ্জামান মিঠু ও ছোট ছেলে কামারুজ্জামান টিপু বাড়িতে ছিলেন না। তারা ব্যবসার কাজে বাআঁচড়া বাজারে ছিলেন। এমন সময় বাহিরে থেকে দুইজন ডাকাত মুখে কালো কাপড় বেধে ঘরে ঢুকে। এ সময় ডাকাতরা সাবেক মহিলা ইউপি সদস্য রাবেয়া খাতুনের গলা টিপে ধরে এবং তার গলা থেকে সোনার চেইন ছিনিয়ে নেয়। তখন বাড়ির শিশুরা ভয়ে চিৎকার করে। এরপর ডাকাতরা অন্য ঘরে ঢুকে কামরুজ্জামানের স্ত্রী তহুরা খাতুনকে বেদম ভাবে মারপিট করে আলমারি থেকে নগদ আড়াই লক্ষ টাকা লুট করে ডাকাতরা।

টাঙ্গাইলে কলেজছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ 

এ সময় রাবেয়া খাতুনসহ পরিবারের সদস্যরা আত্মচিৎকার করলে প্রতিবেশিরা ছুটে এলে ডাকাতরা পালিয়ে যায়। ঐ রাতেই সাবেক মহিলা ইউপি সদস্য রাবেয়া খাতুনের বড় ছেলে বাগআঁচড়া আই সি পুলিশ কেন্দ্রে একটি অভিযোগ করে। জানা গেছে এ ঘটনায় পুলিশ এখনও ডাকাতির সোনার চেইন ও টাকা উদ্ধার করতে পারেনি। আটক হয়নি কোন ডাকাত দলের সদস্য। এ ব্যাপারে জানতে চাইলে বাগআঁচড়া আইস পুলিশ কেন্দ্রের এস আই আনোয়ার আজিম বলেন, তিনি ও আই সি যশোরে ভোটের ডিউটিতে আছেন।

এ ব্যাপারে তিনি কিছু জানেননা। এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানা অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম খান জানান, এ ব্যাপারে তিনি কিছু জানেন না। তবে অভিযোগ পেলে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

শার্শায় সাবেক মহিলা ইউপি সদস্যের বাড়িতে ডাকাতি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

আপডেট সময় : ০৭:৪৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০