ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo বৈদ্যুতিক তারে ঝুলছে নাহিদ, হাসনাত ও সারজিসের কুশপুত্তলিকা Logo হরমুজ প্রণালিতে ইরানের পুঁতে রাখা মাইনের আঘাতে ট্যাংকার বিস্ফোরণ Logo ময়মনসিংহ রাস্তা বন্ধ করে এনসিপির পথসভা, ভোগান্তিতে যাত্রীরা Logo দুই গ্রামবাসীর সংঘর্ষ নারী নিহত; আহত ৪০ Logo ফুলবাড়িয়ায় শিক্ষকের উপর হামলার প্রতিবাদ শিক্ষার্থীদের Logo কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আটক Logo ২০১৮ সালের যুবলীগ নেতা হত্যা মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি শেখ হাসিনা Logo আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া ছয় সমন্বয়ক মীর জাফর-মাসুদ কামাল Logo সুবর্ণচরে সাংবাদিকদের হত্যার হুমকি, থানায় জিডি Logo উত্তরের ৬ জেলার নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

হবিগঞ্জে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত-৩

Astha DESK
  • আপডেট সময় : ১১:৪৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩
  • / ১১৭২ বার পড়া হয়েছে

হবিগঞ্জে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত-৩

হবিগঞ্জ প্রতিনিধিঃ

হবিগঞ্জ-চুনারুঘাট সড়কে অটোরিকশা ও পিকআপের সংঘর্ষে ২ নারীসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুজন। তাঁদের হবিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে চানভাঙ্গা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতেরা হলো, হবিগঞ্জ শহরের উমেদনগরের ছমেদ আলীর স্ত্রী সুফিয়া খাতুন (৪৫), উপজেলার দুর্গাপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে তানিম (২৫), রামশ্রী গ্রামের তামান্না আক্তার (২০)।

হবিগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. সৌরভ বিশ্বাস বলেন, গুরুতর আহত অবস্থায় আমাদের হাসপাতালে তিনজনকে আনা হলে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বাকি দুজন চিকিৎসাধীন।

চুনারুঘাট-মাধবপুর সা‌র্কেল এস‌পি নি‌র্মলেন্দু চক্রবর্তী বলেন, বৃহস্পতিবার দুপুরে শায়েস্তাগঞ্জ থেকে চুনারুঘাটগামী পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। পরে আহত একজন চি‌কিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে, মরদেহগুলো হাসপাতালে রাখা হয়েছে।

ট্যাগস :

হবিগঞ্জে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত-৩

আপডেট সময় : ১১:৪৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩