ঢাকা ১১:১৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo কুমিল্লায় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় আটক-১৯ Logo কর কমিয়ে রাজস্ব বৃদ্ধির ছায়া বাজেট দিল জামায়াত Logo নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী Logo জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করে আনন্দিত মার্কিন রাষ্ট্রদূত Logo আবারও ইসলামী ব্যাংকে দখলকারী চক্রের দৃষ্টি পড়েছে : বিরোধীদলীয় নেতা Logo প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ : অধ্যাপক ডোনার Logo পুশ ইনের বিরুদ্ধে কর্মসূচি দেবে জামায়াত জোট Logo পুলিশ হত্যা করেছি–ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার আশ্রয় নিলেন থানায় Logo সন্ত্রাসীদের হামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী রবিন নিহত Logo একনেকে অনুমোদন পায়নি চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

৮ আগস্ট কোনো নতুন বাংলাদেশ হয়নি, বিপ্লব বেহাত হয়েছে-ইনকিলাব মঞ্চ

Astha DESK
  • আপডেট সময় : ০৫:১৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • / ১১১৬ বার পড়া হয়েছে

৮ আগস্ট কোনো নতুন বাংলাদেশ হয়নি, বিপ্লব বেহাত হয়েছে-ইনকিলাব মঞ্চ

আস্থা ডেস্কঃ

ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের দিন ৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা করেছে সরকার। গতকাল বুধবার এ দিবস ঘোষণা করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পরিপত্র জারি করেছে।

দিবসটির বিরোধিতা করে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে পোস্ট করেছেন মুখপাত্র শরিফ ওসমান হাদি।

ওই স্ট্যাটাসে বলা হয়েছে, জুলাই নিয়ে একাত্তরের মতো আরেকটা চেতনা ব্যবসা আমরা হইতে দেব না।

জুলাইয়ের নামে কোনো ব্যক্তি বা গোষ্ঠী পূজা চলবে না। ৮ আগস্টে কোনো ‘নতুন বাংলাদেশ’ হয়নি। এদিন আমাদের বিপ্লব বেহাত হইছে। এখন বরং আমাদেরকে দ্বিতীয় বিপ্লবের দীর্ঘ প্রস্তুতি নিতে হচ্ছে।

দিবস হবে শুধু একটা। ঐতিহাসিক ৩৬ জুলাই। যা আমাদের জাতীয় মুক্তি দিবস। অথবা সেকেন্ড রিপাবলিক/দ্বিতীয় স্বাধীনতা দিবস।

যে নামেই ডাকেন। আসল কাজ বাদ দিয়ে এইসব দিবস-ফিবসের এক পয়সাও দাম নাই। এগুলা স্রেফ পলিটিক্যাল স্ট্যানবাজি।

ওই স্ট্যাটাসে আরো বলা হয়েছে, আমাদের আসল কাজ হলো বিচার, সংস্কার আর আমাদের বর্ষা বিপ্লবের সাংবিধানিক স্বীকৃতি। অর্থাৎ রাষ্ট্র কর্তৃক জুলাইয়ের ঘোষণাপত্র ও জুলাই সনদ। যা হবে আমাদের মুক্তি ও ইনসাফের ঐতিহাসিক ইশতেহার

ট্যাগস :

৮ আগস্ট কোনো নতুন বাংলাদেশ হয়নি, বিপ্লব বেহাত হয়েছে-ইনকিলাব মঞ্চ

আপডেট সময় : ০৫:১৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫