ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo খাগড়াছড়িতে একমঞ্চে জনগণের মুখোমুখি ১০ প্রার্থী Logo পানছড়িতে ধানের শীষের সমর্থনে শ্রমিক দলের উঠান বৈঠক অনুষ্ঠিত Logo শেরপুরে জামায়াত–বিএনপি সংঘর্ষে নিহত-১, আহত অন্তত-৪ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীর বাংলাদেশের দিকনির্দেশনা নির্ধারণ-এয়াকুব আলী Logo খাগড়াছড়িতে জামায়াতের নির্বাচনী গণমিছিল শেষে সমাবেশে Logo পানছড়িতে অষ্টপ্রহার ব্যাপী মহানামযজ্ঞ ও সরস্বতী পূজা পরিদর্শনে বিএনপি Logo পানছড়িতে বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান Logo আপনারা থাকার কষ্ট করছেন, আমরা এখানে উঁচু উঁচু বিল্ডিং করে দিতে চাই Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ছয় মাসে ব্যাংক থেকে ৬০ হাজার কোটি টাকা ঋণ নিলো সরকার

লঞ্চের তলায় ফাটল, প্রাণে বাঁচলেন ২০০ যাত্রী

News Editor
  • আপডেট সময় : ০১:৫০:০০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০
  • / ১০৮৬ বার পড়া হয়েছে

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে লৌহজং টার্নিংয়ে কাছে ড্রেজিংয়ের সঙ্গে ধাক্কা লেগে তলা ফেটে যাওয়া এমভি শাহ পরানের যাত্রীদের নিরাপদে উদ্ধার করা হয়েছে।

রোববারের (১১ অক্টোবর) এ ঘটনার পর তৎক্ষণাৎ লঞ্চটি পাশের চরে ভিড়িয়ে দিলে যাত্রীরা প্রাণে বেঁচে যান। পরে অন্য লঞ্চ এসে তাদের শিমুলিয়া পৌঁছে দেয়। লঞ্চটির তলা দিয়ে পানি প্রবেশ আপাতত বন্ধ করা হয়েছে।

এ বিষয়ে বিআইডব্লিউটিএ’র সহকারী পরিচালক শাহাদাত হোসেন জানান, সকাল ১০টার দিকে মাঝিকান্দি থেকে লঞ্চটি শিমুলিয়ার উদ্দেশ্যে রওনা হয়। পৌনে ১১টার দিকে পদ্মা সেতু অতিক্রম করে বড় পদ্মায় প্রবেশের মুখে ড্রেজার বংশীর সাথে ধাক্কা লেগে লঞ্চটি তলা দিয়ে পানি প্রবেশ করতে থাকে।

এর আগে গত ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় এই দুর্ঘটনাস্থলের পশ্চিম দিকে কাঁঠালবাড়ি যাওয়ার পথে এমভি শ্রেষ্ঠ-২ একই ধরনের দুর্ঘটনায় পড়ে। তখনও ২০০ যাত্রীর জীবন ঝুঁকিতে পড়ে। তবে শেষ পর্যন্ত তাদের নিরাপদে উদ্ধার করা হয়।

ট্যাগস :

লঞ্চের তলায় ফাটল, প্রাণে বাঁচলেন ২০০ যাত্রী

আপডেট সময় : ০১:৫০:০০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০