ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo আগামী দিনে যে কোনো নির্বাচন হবে সুষ্ঠু: স্পিকার Logo মার্কিন বাণিজ্যচুক্তির কারণে রাজস্ব আয় কমবে Logo রাঙামাটিতে ব্রাশ ফায়ারে ইউপিডিএফ নেতা নিহত: ২ বোন গুলিবিদ্ধ Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার

ঝিনাইদহের সেই অদ্ভুত ব্রিজের দুই পাশে অবশেষে রাস্তা নির্মান

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৫:৪২:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১
  • / ১১৫৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের সদর উপজেলার সুরাট গ্রামের সেই অদ্ভুত ব্রিজের দুই পাশে অবশেষে রাস্তা নির্মান করা হয়েছে। ঝিনাইদহ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উদ্যোগে এই রাস্তা নির্মান করা হয়। এর আগে এই ব্রিজ নিয়ে বিভিন্ন পত্রিকায় খবর প্রকাশিত হয়। খবরে বলা হয় সেখানে রাস্তা নেই তবু ১৬ লাখ ৩১ হাজার টাকা ব্যায়ে নির্মাণ করা হয় ব্রিজ। ব্রিজটি ধান শুকানোর কাজে ব্যবহার করে গ্রামবাসি। খবরটি কতৃপক্ষের দৃষ্টিগোচর হলে দ্রুত ব্রিজের দুই পাশে রাস্তা নির্মানের কাজ শুরু করে পিআইও অফিস। রাস্তাটি নির্মিত হওয়ায় ব্রিজটি প্রাণ ফিরে পেলো। সরেজমিন দেখা গেছে, সুরাট গ্রামের ঝাপরের খালের উপর এক পেয়ে পথ ছিল। ব্রিজটি নির্মানের ফলে সে পথও বন্ধ হয়ে যায়।

সেখানে ১৬ লাখ ৩১ হাজার ৩২৫ টাকা ব্যয়ে ২০ ফুটের ব্রিজটি নির্মাণ করেছে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়। নির্মাণ কাজটি বাস্তবায়ন করে ঝিনাইদহের ঠিকাদার প্রতিষ্ঠান জেন্টস ফ্যাশান। ২০১৮-১৯ অর্থবছরে এই কাজের টেন্ডার হয়। তৎকালীন পিআইও শুভগত এই অদ্ভুত ব্রিজের রুপকার ছিলেন। তিনি কোন রাস্তা ব্যতিত সেখানে ব্রিজ নির্মানের উদ্যোগ গ্রহন করায় সরকারের ১৬ লাখ টাকা পানিতে পড়ে। অবশেষে ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার বদরুদ্দোজা শুভ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিউটন বাইনের প্রচেষ্টায় সেখানে রাস্তা নির্মানের কাজ শেষ হয়েছে। খবরের সত্যতা স্বীকার করে পিআইও নিউটন বাইন জানান, আমি আসার আগেই ব্রিজটি নির্মান করা হয়। আমরা এমন খবর পেয়ে জনস্বার্থে দ্রুত সেখানে রাস্তা করে দিয়েছি।

ট্যাগস :

ঝিনাইদহের সেই অদ্ভুত ব্রিজের দুই পাশে অবশেষে রাস্তা নির্মান

আপডেট সময় : ০৫:৪২:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১