ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নেত্রকোনায় ছেলেকে ‘হত্যা করে’ পালাতে গিয়ে ধরা

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১০:২০:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১
  • / ১০৮৪ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি:পারিবারিক কলহের জেরে নেত্রকোনায় আরাফাত নামে আট বছরের ছেলেকে হত্যার অভিযোগ উঠেছে বাবা এরশাদ মিয়ার বিরুদ্ধে। শনিবার (১৬ জানুয়ারি) সকালে নেত্রকোনা সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের কান্দুলিয়া নামক স্থানে এ ঘটনায় এলাকাবাসী এরশাদকে ঘরে আটকে রাখে। পরে নেত্রকোনা মডেল থানায় খবর দিলে পুলিশ তাকে থানা হেফাজতে নেয়।

সিংহের বাংলা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবদুর রহিম জানান, আরাফাত নামের আট বছরের শিশুকে পিটিয়ে হত্যা করেছে বাবা এরশাদ মিয়া। এরশাদের বাড়ি সদর উপজেলার কাঞ্চনপুর গ্রামে। তিনি কান্দুলিয়ায় বিয়ে করেন। তাদের দাম্পত্য জীবনে আট বছরের ছেলেসন্তান রেখেই পারিবারিক কলহের জের ধরে ইতিমধ্যেই স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায়। সেই সুবাদে স্ত্রী ও সন্তান শ্বশুরবাড়ি কান্দুলিয়াতেই অবস্থান করে আসছিল।

তিনি বলেন, কিন্তু শনিবার আবার এরশাদ শ্বশুরবাড়ি এসে ছেলেকে হত্যা করে পালিয়ে যেতে চাইলে এলাকাবাসী টের পেয়ে অবরুদ্ধ করে। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে তাকে আটক করে।এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, গলা টিপে মেরেছে খবর পেয়ে আসামিকে গ্রেফতার করেছি।

ট্যাগস :

নেত্রকোনায় ছেলেকে ‘হত্যা করে’ পালাতে গিয়ে ধরা

আপডেট সময় : ১০:২০:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১