ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইদহে পৌঁছেছে ৬০ হাজার টিকা প্রয়োগ শুরু ৭ ফেব্রুয়ারি

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০১:৫২:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১
  • / ১০৮১ বার পড়া হয়েছে

ঝিনাইদহে প্রথম ধাপে ৬০ হাজার ডোজ করোনার টিকা পৌঁছেছে। শুক্রবার দুপুরে বেক্সিমকোর ফ্রিজার ভ্যানে পাঁচ কার্টুন টিকা পৌঁছায়। সিভিল সার্জনের কার্যালয় চত্বরে এ ভ্যাকসিন গ্রহণ করেন সিভিল সার্জন ডাক্তার সেলিনা বেগম।

আরও পড়ুন:

চুয়াডাঙ্গায় পৌঁছেছে করোনার ৩৬ হাজার টিকা

কুষ্টিয়ায় পৌঁছেছে ৩০ হাজার করোনার টিকা

সেলিনা বেগম বলেন, “প্রথম ধাপে ৬০ হাজার ডোজ ভ্যাকসিন বুঝে নেওয়া হয়েছে। এটি ইপিআই ভবনের স্টোর রুমে রাখা হয়েছে।”

জেলা সিভিল সার্জন আরো জানান,  ১ এবং ২ ফেব্রুয়ারি সিভিল সার্জন অফিসে প্রশিক্ষক প্রশিক্ষণ দেওয়া হবে। ৭ ফেব্রুয়ারি পর্যায়ক্রমে এই ভ্যাকসিন দেওয়া শুরু হবে। এছাড়া টিকার সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া মোকাবেলায়ও মেডিকেল টিম প্রস্তুত থাকবে বলে বলে জানান তিনি।
ট্যাগস :

ঝিনাইদহে পৌঁছেছে ৬০ হাজার টিকা প্রয়োগ শুরু ৭ ফেব্রুয়ারি

আপডেট সময় : ০১:৫২:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১