ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহের অবৈধভাবে ভারতে প্রবেশ নারী-শিশুসহ ৬ জন আটক

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০২:১০:৫৫ অপরাহ্ন, রবিবার, ৭ মার্চ ২০২১
  • / ১১১৪ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধিঃ

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় নারী ও শিশুসহ ৬ জনকে আটক করেছে বিজিবি। শনিবার রাত ১ টার দিকে মহেশপুর উপজেলার কচুয়াপোতা গ্রামের মাঠ থেকে তাদের আটক করা হয়।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, কয়েকজন বাংলাদেশ অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছে এমন গোপন সংবাদ পায় তারা। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ জন পুরুষ, ২ জন নারী ও ১ শিশুকে আটক করা হয়।

আটককৃতদের বাড়ি ঝিনাইদহের শৈলকুপা, নড়াইলের কালিয়া ও মাদারীপুরের রাজৈর উপজেলায়। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মহেশপুর থানায় মামলা প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

ট্যাগস :

ঝিনাইদহের অবৈধভাবে ভারতে প্রবেশ নারী-শিশুসহ ৬ জন আটক

আপডেট সময় : ০২:১০:৫৫ অপরাহ্ন, রবিবার, ৭ মার্চ ২০২১