ঢাকা ১০:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় করোনাকালীন প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৯:১৯:০৪ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১
  • / ১০৭৬ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর করোনাকালীন ও উপহার খাদ্য সামগ্রী বিতরণ শুরু হয়েছে।

আজ সোমবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এবং দুপুরে সদর উপজেলার হাতিকাটা আবাসন প্রকল্পে ওই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।

[irp]

এসময় পুলিশ সুপার জাহিদুল ইসলাম ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদিকুর রহমান, জেলা প্রশাসনের নেজারাত ডেপুটি কালেক্টর আমজাদ হোসেন, সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফখরুল আলম খানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আজ চুয়াডাঙ্গা পৌরসভার ৯টি ওয়ার্ডের ২৮৫ জনকে ওই সহায়তা উপহার প্রদান করা হয়।

সহায়তা উপহারের প্যাকেটের মধ্যে ছিল ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল ও ১ কেজি পেঁয়াজ।

ট্যাগস :

চুয়াডাঙ্গায় করোনাকালীন প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

আপডেট সময় : ০৯:১৯:০৪ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১