ঢাকা ১২:২৬ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

মেহেরপুরের গাংনীতে পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০২:৩৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১
  • / ১১১২ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে নারী পুলিশ সদস্যের বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছেন সাতু মণ্ডল (৮০) নামের এক খ্রিস্টান বৃদ্ধ।

ঘটনার তিন ঘণ্টা পরেও গাংনী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়নি বলে অভিযোগ উঠেছে। ফলে এনিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। নিহত সাতু মণ্ডলের বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলার জুগিন্দা গ্রামের মিশনপাড়া এলাকায়। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পোড়াপাড়া আমঝুপি রাস্তার জুগিন্দা গ্রামের মধ্যে এ দুর্ঘটনা ঘটে।

[irp]

মোটরসাইকেল চালক নারী পুলিশ সদস্য শিমা খাতুনকে মোটরসাইকেলসহ আটক করেছে পুলিশ। শিমা খাতুন মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের হজরত আলীর মেয়ে। তিনি বাংলাদেশ পুলিশে কর্মরত। বর্তমানে তাঁর কর্মস্থল ঢাকার একটি থানাতে।

স্থানীয় ধানখোলা ইউপি সদস্য মফিজুল ইসলাম জানান, নিহত সাতু মণ্ডল রাস্তার ওপর দাঁড়িয়ে ছিলেন। এসময় শিমা খাতুন নামের ওই নারী পুলিশ সদস্য মোটরসাইকেলে বেপরোয়া গতিতে গিয়ে সরাসরি ধাক্কা মারেন। এতে ঘটনাস্থলেই নিহত হন সাতু মণ্ডল। এসময় আহতাবস্থায় ওই নারী পুলিশ সদস্যকে উদ্ধার করা হয়।

ওই নারী পুলিশ তাঁর নানা বাড়ি জুগিন্দা গ্রামের তাহাজ্জদ আলী ওরফে তাজুর বাড়ি থেকে দ্রুতগতিতে আমঝুপি ফিরছিলেন। স্থানীয়রা জানান, ওই নারী পুলিশ মাদকাসক্ত হিসেবে এলাকায় পরিচিত।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রহমান জানান, ‘সড়ক দুর্ঘটনার ব্যাপারে আমার কাছে কোনো ইনফরমেশন নেই।’ তিনি আরও বলেন, এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে আমাকে কেউ কিছু জানায়নি। এ ব্যাপারে আমি কিছু বলতেও পারব না।

ট্যাগস :

মেহেরপুরের গাংনীতে পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

আপডেট সময় : ০২:৩৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১