ঢাকা ১২:২৬ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

ভারত থেকে ফিরেছেন ১০৫ বাংলাদেশি

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১১:১১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১
  • / ১০৫৭ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধিঃ ভারত থেকে শুক্রবার সকাল থেকে বিকেলে পর্যন্ত ১০৫ বাংলাদেশি যাত্রী বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন।

ইমিগ্রেশন ও স্বাস্থ্য বিভাগের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোলে একটি আবাসিক হোটেলে ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তারা তাদের নিজ খরচে সেখানে অবস্থান করবেন।

কোলকাতাস্থ বাংলাদেশের ডেপুটি হাই কমিশন অফিস থেকে এনওসি নিয়ে দেশে ফেরেন তারা। এদিকে, বাংলাদেশ থেকে ২১ জন ভারতীয় নাগরিক ভারতে ফিরে গেছেন।

[irp]

বাংলাদেশ সরকার ১৪ দিনের জন্য ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের ঘোষণা দেয়ার আগে অনেক রোগী ও শিক্ষার্থী দেশে ফেরার জন্য রওনা হয়েছিলেন।

ভারত থেকে আসা আ. সামাদ নামে এক যাত্রী জানান, অন্তত একদিন আগে বর্ডার বন্ধের ঘোষণা দেওয়া উচিত ছিল। তাহলে বর্ডারে এসে আমাদের এই ভোগান্তিতে পড়তে হতো না। ওপারে আটকে থাকা যাত্রীদের মধ্যে বেশির ভাগ রোগী এবং শিক্ষার্থী।

বেনাপোল ইমিগ্রেশনের ওসি আহসান হাবিব জানান, ১৪ দিন ইমিগ্রেশন বন্ধের নির্দেশনাপত্র হাতে পেয়ে যাত্রীদের পাসপোর্টের যে আনুষ্ঠানিকতা সেটি বন্ধ রাখা রয়েছে। হাইকমিশনার কর্তৃক বিশেষ অনুমতিপত্র নিয়ে আসা যাত্রীদের ছাড় দেয়া হচ্ছে। গত ৪ দিনে বেনাপোল দিয়ে ভারত থেকে ৮১০ জন যাত্রী দেশে ফিরেছেন।

ট্যাগস :

ভারত থেকে ফিরেছেন ১০৫ বাংলাদেশি

আপডেট সময় : ১১:১১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১