ঢাকা ১০:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

মে দিবসে বেনাপোল বন্দরে আমদানি-রফতানি বন্ধ

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১১:১৩:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১ মে ২০২১
  • / ১০৪৫ বার পড়া হয়েছে

এম ওসমান : মহান মে দিবস উপলক্ষে শনিবার (১ মে) সকাল থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে এ পথে ১৪ দিনের ভ্রমণ নিষেধাজ্ঞার মধ্যে দূতাবাস থেকে বিশেষ ছাড়পত্র নিয়ে আটকে পড়া পাসপোর্ট যাত্রীরা নিজ দেশে ফিরতে পারবে।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত বলেন, মে দিবসে সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রোপোল বন্দরের মধ্যে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। এই বন্ধের মধ্যে বন্দরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য বন্দরের নিরাপত্তা জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে। রোববার (২ মে) সকাল থেকে পুনরায় বন্দরের কার্যক্রম শুরু হবে।

[irp]

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, মে দিবসে আমদানি-রফতানি বন্ধ থাকলেও শর্ত মেনে দুই দেশের মধ্যে নিষেধাজ্ঞার আগে যারা গমন করেছিলেন তারা ফিরছেন। তবে ২৬ এপ্রিল থেকে এ পথে নতুন করে পাসপোর্ট যাত্রী যাতায়াত দুই সপ্তাহের জন্য বন্ধ রয়েছে।

জানা গেছে, প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে প্রায় ৫০০ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য আমদানি করা হয়ে থাকে। ভারতে রফতানি হয় ১৫০ ট্রাক বিভিন্ন পণ্য। আমদানি বাণিজ্য থেকে প্রতিদিন সরকারের রাজস্ব আসে প্রায় ২০ থেকে ৪০ কোটি টাকা পর্যন্ত।

ট্যাগস :

মে দিবসে বেনাপোল বন্দরে আমদানি-রফতানি বন্ধ

আপডেট সময় : ১১:১৩:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১ মে ২০২১