ঢাকা ১০:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

সাতক্ষীরায় চোরা ছবির প্রতারক বাদশা মিয়া গ্রেপ্তার

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৩:৫৩:৫০ অপরাহ্ন, শনিবার, ১ মে ২০২১
  • / ১০৬০ বার পড়া হয়েছে

সোহরাব হোসেন সাতক্ষীরা প্রতিনিধি-সাতক্ষীরায় প্রধানমন্ত্রীর একান্ত সচিবসহ বিভিন্ন দপ্তরের নকল নোট প্যাড, সীল ও জাল-জালিয়াতি কাগজ-পত্রসহ এসএম বাদশা মিয়া নামে রিজেন্ট শাহেদের মত আরেক শীর্ষ প্রতারককে অস্ত্রসহ আটক করেছে পুলিশ।

শনিবার ভোর সাড়ে ৫টার দিকে শহরের বাইপাস সড়কের জৈনক শহিদুল ইসলামের মুদি দোকানের পাশ থেকে তাকে আটক করা হয়। এসময় তার দেওয়ার তথ্যের ভিত্তিতে দোকানের ভিতর থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়।

[irp]

আটক বাদশা মিয়া শহরের পলাশপোল এলাকার হাতুড়ে ডাক্তার নূর ইসলামের ছেলে। জানা যায়, সে নিজেকে কখনও ডাক্তার, আবার কখনও প্রধানমন্ত্রী কার্যালয়ের এলজিআরডি মন্ত্রণালয়ের ডিরেক্টর পরিচয় দিতেন। আবার কখনও ক্ষমতাসীন দলের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও কেন্দ্রীয় সভাপতি হিসাবে নিজেকে পরিচয় দিতেন।

এছাড়াও বিভিন্ন মানুষকে টাকার বিনিময়ে চাকরিতে পদন্নতি, চাকুরী পাইয়ে দেওয়া এমন কি যে কোন মামলার সুরাহা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়াসহ বিভিন্ন প্রতারনার অভিযোগ রয়েছে। পুলিশ জানায়, জনৈক সাহেদ টাইপের এই বাদশা সম্প্রতি একটি থানার অফিসার ইনচার্জ কে হুমকি-ধামকি দিয়ে বিভিন্ন বাহাদুরি দেখানোর চেষ্টা করেন।

তার বিরুদ্ধে অনুসন্ধান করতে গিয়ে ভয়ঙ্কর আরেক শাহেদের সন্ধান পাওয়া যায়। সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুরহান উদ্দীন বলেন, প্রতারক বাদশার মিয়াকে শহরের বাইপাস সড়ক এলাকা থেকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

বিস্তারিত পুলিশের প্রেসব্রিফিং এর মাধ্যমে জানানো হবে।

ট্যাগস :

সাতক্ষীরায় চোরা ছবির প্রতারক বাদশা মিয়া গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:৫৩:৫০ অপরাহ্ন, শনিবার, ১ মে ২০২১