ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

বংশালে রিকশাচালককে মারধর করা সেই ব্যক্তি আটক

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৮:১১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১
  • / ১১৩৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

রাজধানী ঢাকার বংশা‌লে রিকশাচালককে নির্যাতনের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম সুলতান আহমেদ।

আজ মঙ্গলবার  এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সদর দফতরের এআই‌জি (মি‌ডিয়া অ্যান্ড পাব‌লিক রি‌লেশন্স) মো. সো‌হেল রানা।সো‌হেল রানা জানান, আটক ব্যক্তি বংশাল এলাকার বাড়িওয়ালা ও প্রভাবশালী। তার বিরুদ্ধে উপযুক্ত আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, ‌‘একজন সংবাদকর্মী আজ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংকে সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি ভিডিও লিংক পাঠান। ভিডিওতে দেখা যায়, আজ দুপুর দেড়টার দিকে রাজধানীর বংশালে একজন ব্যক্তি এক রিকশাওয়ালাকে থাপ্পড় মারছেন। নির্যাতনের একপর্যায়ে রিকশাওয়ালা মাটিতে পড়ে যান এবং জ্ঞান হারালে পাশ থেকে লোকজন এগিয়ে আসেন।’

[irp]

‘ভিডিওটি দেখামাত্র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং বংশাল থানার ওসি মো. শাহীন ফকিরকে নির্দেশনা দেয় নিপীড়নকারী লোকটিকে খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনতে। এরই পরিপ্রেক্ষিতে ওসির নেতৃত্বে একটি টিম অভিযুক্ত ব্যক্তিকে খুঁজে বের করে দ্রুত সময়ের মধ্যে তাকে আইনের আওতায় আনে,’- বলেন সো‌হেল রানা।

বংশাল থানার ডিউটি অফিসার এসআই মো. মামুনুর রশিদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‌রিকশাচালককে মারধরের ঘটনায় তাকে আটক করা হয়েছে। আমরা ভুক্তভোগী ওই রিকশাচালককে খুঁজে পেলে, তার অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রিকশাচালক যদি অভিযোগ না দেন তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

ট্যাগস :

বংশালে রিকশাচালককে মারধর করা সেই ব্যক্তি আটক

আপডেট সময় : ০৮:১১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১