ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

যশোরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ভারত ফেরত গৃহবধূর মৃত্যু

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১১:৪৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মে ২০২১
  • / ১০৫৩ বার পড়া হয়েছে

যশোর : যশোরে একটি আবাসিক হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা ভারত ফেরত আম্বিয়া খাতুন (৩২) নামে এক গৃহবধূ মৃত্যু হয়েছে।

গতকাল বুধবার রাত ১১টায় যশোর বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।জেলার সিভিল সার্জন শেখ আবু শাহীন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, মৃত আম্বিয়া খাতুন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার আব্দুল আওয়ালের স্ত্রী। তারা স্বামী-স্ত্রী দুই জনই যশোর শহরের হাসান ইন্টারন্যাশনাল হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ছিলেন।

[irp]

হাসান ইন্টারন্যাশনালের ম্যানেজার জানিয়েছেন, ভারত ফেরত ওই দম্পতিকে গত ৭ মে জেলা প্রশাসনের পক্ষ থেকে হোটেলে কোয়ারেন্টিনে পাঠানো হয়। আম্বিয়া খাতুন কিডনির সমস্যায় ভুগছিলেন। তিনি ভারতে এ রোগের জন্য চিকিৎসায় গিয়েছিলেন।

বুধবার সন্ধ্যায় তিনি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হয়। তাকে অ্যাম্বুলেন্সে বক্ষব্যাধি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তিনি মারা যান।

যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, ‘আম্বিয়া খাতুন কিডনি সমস্যা, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগী ছিলেন। অসুস্থ হয়ে পড়ায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।’
মৃত আম্বিয়া খাতুনের করোনা পরীক্ষার পর রিপোর্ট পজিটিভ আসে। তার মরদেহ পুলিশের সহযোগিতায় নিজ বাড়িতে পাঠানোর হয়েছে।

ট্যাগস :

যশোরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ভারত ফেরত গৃহবধূর মৃত্যু

আপডেট সময় : ১১:৪৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মে ২০২১