ঢাকা ০৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

হারাগাছে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা

News Editor
  • আপডেট সময় : ০৯:২১:২১ অপরাহ্ন, রবিবার, ১৬ মে ২০২১
  • / ১০৫২ বার পড়া হয়েছে

হারাগাছে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা

রিয়াজুল হক সাগর, রংপুর প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়ায় এক গৃহবধূকে ধর্ষনের চেষ্টার অভিযোগে শিমুল মিয়া (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে রংপুর মেট্টোপলিটন হারাগাছ থানা পুলিশ।

শনিবার গভীর রাতে উপজেলার সারাই ইউনিয়নের একতাবাজার গ্রামে নিজ বাড়ী থেকে তাকে আটক করা হয়। নির্যাতিতা ওই নারীর অভিযোগের বরাত দিয়ে রংপুর মেট্টোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রেজাউল করিম জানান, শনিবার রাতে উপজেলার সারাই ইউনিয়নের এক গৃহবধূকে বাড়িতে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেন একই গ্রামের বখাটে শিমুল মিয়া (২৮)। এ সময় ওই নারীর চিৎকারে পালিয়ে যায় সে।

বখাটে শিমুল মিয়া একতা বাজার এলাকার সাজু মিয়ার ছেলে এবং ওই নারীর স্বামীর দূরসম্পর্কের ভাগীনা। রংপুর মেট্টোপলিটন সহকারি পুলিশ কমিশনার (মাহিগঞ্জ জোন) আল ইমরান হোসেন বলেন, এ ঘটনায় রাতেই নির্যাতিতা ওই নারী বাদি হয়ে হারাগাছ থানায় একটি মামলা দায়ের করেছেন। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত শিমুল মিয়াকে আটক করে। তিনি বলেন, আটক শিমুলকে মামলায় গ্রেফতার দেখিয়ে রবিবার রংপুর আদালতে পাঠানো হয়েছে।

তবে অভিযুক্ত ওই যুবকের পিতা সাজু মিয়া বলেন, তার ছেলের সাথে ওই নারীর স্বামীর সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিরোধ চলে আসছে। আর বিরোধের জের ধরে তার ছেলেকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে। তিনি বলেন, ধর্ষণের চেষ্টার ঘটনা যদি ঘটে থাকে, তাহলে পাশের বাড়ির একজন মহিলা ছাড়া গ্ৰামের আর কেউ জানলো না।

[irp]

ট্যাগস :

হারাগাছে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা

আপডেট সময় : ০৯:২১:২১ অপরাহ্ন, রবিবার, ১৬ মে ২০২১