ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১২:৩১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১
  • / ১০৫৩ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

জেলা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চন্দ্রবাস গ্রামের ইকবাল হোসেন (২৫) নামের এক কলেজ ছাত্র সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে। গতকাল বুধবার বিকালের দিকে এই দুর্ঘটনাটি ঘটে। ইকবাল হোসেন চন্দ্রবাস গ্রামের শেখপাড়ার শহিদুল হকের ছেলে।

এলাকাবাসীর সূত্রে জানাযায়, বুধবার বিকালে ইকবাল হোসেন তালসারি ইকোপার্কের দিকে মোটরসাইকেলযোগে রওনা হয়। এসময় বিপরীত দিক থেকে আসা আম বোঝায় একটি পিকআপ মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগলে মোটরসাইকেল থেকে ছিটকে ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই ইকবালের মৃত্যু হয়।

পিকআপের ধাক্কায় মোটরসাইকেল দুমড়ে মুছড়ে যায়। এমতাবস্থায় পিকআপ চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

[irp]

খবর পেয়ে মৃত্যু ইকবালের পরিবারের লোকজন ঘটনাস্থলে আসে। ইকবাল দর্শনা সরকারি কলেজের অনার্সের ছাত্র । উক্ত দূর্ঘটনার খবর পেয়ে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ি ও নাটুদাহ পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে আসে।

কার্পাসডাঙ্গা ক্যাম্প ইনচার্জ মোঃ আতিকুর রহমান জুয়েল ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন। ইকবালের অকাল মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোক বিরাজ করছে।

[irp]

ট্যাগস :

চুয়াডাঙ্গায় সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট সময় : ১২:৩১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১