ঢাকা ০৯:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নলছিটিতে সমাজ উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত

Md Elias
  • আপডেট সময় : ০৭:১৮:১৩ অপরাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০২২
  • / ১০৮৯ বার পড়া হয়েছে

নলছিটিতে সমাজ উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত

আমির হোসেন/ঝালকাঠি প্রতিনিধিঃ

বরিশাল বিভাগে তামাক নিয়ন্ত্রণ আইনের বাস্তবায়ন জোরদার করন ও তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিরোধে সারভেইল্যান্স কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে নলছিটি পৌরসভার সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে সমাজ উন্নয়ন কমিটির এক সভা নলছিটি চায়নামাঠ সড়ক ফিরোজা আমু সাংস্কৃতিক কেন্দ্র ও পাঠাগারের কার্যালয় আজ রোববার (৬মার্চ) সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়েছে।

গ্রাম বাংলা উন্নয়ন কমিটি ও নলছিটি মডেল সোসাইটি যৌথ আয়োজনে এন এম এসের নির্বাহীপরিচালক মোঃখলিলুর রহমান মৃধার সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নলছিটি পৌরসভার কাউন্সিল ও উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ ফিরোজ আলম। অনুষ্ঠানের শুরুতেই প্রতিবেদন পাঠ করে স্বাগত বক্তব্য রাখেন, নলছিটি মডেল সোসাইটির নির্বাহী পরিচালক মোঃ খলিলুর রহমান মৃধা। প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন, গ্রাম বাংলা উন্নয়ন কমিটির উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান।

তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করন বিষয়ে মুক্ত আলোচনায় অংশ নেন পিএফজি নলছিটি উপজেলা কমিটির এম্বাসেডর মোঃ আনিচুর রহমান হেলাল, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সুলতান আহমেদ আকন, নলছিটি সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মল্লিক মনিরুজ্জামান, নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মিলন কান্তি দাস, নান্দিকাঠি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমদাদ হোসেন, নলছিটি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট গোলাম মাওলা সান্ত, নলছিটি পৌরসভার সংরক্ষিত আসনের কাউন্সিল দিলরুবা খানম, কাউন্সিল নুরনেহার ও কাউন্সিলর খাদিজা খানম, নলছিটি উপজেলা জাতীয় মহিলা সংস্থার সাবেক চেয়ারম্যান তাহমিনা বেগম প্রমূখ।

অনুষ্ঠান সঞ্চালনা ও পরিচালনা করেন, সুজন-সুশাসনের জন্য নাগরিক নলছিটি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক ও সাংবাদিক মোঃ আমির হোসেন।

অনুষ্ঠান শেষে কাউন্সিল মোঃ ফিরোজ আলমকে সভাপতি ও পি এফ জি নলছিটি উপজেলা কমিটির এম্বাসেডর এডভোকেট মোঃ আনিসুর রহমান খান হেলালকে সহ-সভাপতি, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সুলতান আহমেদ আকনকে সহ-সভাপতি ও নলছিটি সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মল্লিক মনিরুজ্জামানকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট সমাজ উন্নয়ন কমিটি গঠন করা হয়। নলছিটিতে এই কমিটি তামাক নিয়ন্ত্রণ আইনের বাস্তবায়ন জোরদার করণ ও তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিরোধে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

[irp]

ট্যাগস :

নলছিটিতে সমাজ উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:১৮:১৩ অপরাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০২২