ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রাণীনগরে পুলিশের অভিযানে গ্রেফতার চার

Md Elias
  • আপডেট সময় : ০৮:৩১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০২২
  • / ১০৬৬ বার পড়া হয়েছে

রাণীনগরে পুলিশের অভিযানে গ্রেফতার চার

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত পলাতক চার আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার সদরের পশ্চিম বালভরা গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে স্বপন (২৮), পারইল গ্রামের দেলবরের ছেলে নুর ইসলাম (২৫), পারইল বুড়িপুকুর গ্রামের রেজেক মৃধার ছেলে মুক্তার (২১) ও পারইল ভোলাপাড়া গ্রামের রহিমের ছেলে আসলাম (৪০)।

রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ জানান, জিআর মামলায় তাদের চার জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ছিলো। সেই থেকেই তারা পালিয়ে বেড়াচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে। মঙ্গলবার সকালে গ্রেফতারকৃত চারজনকে আদালতে প্রেরণ করা হয়েছে।

[irp]

ট্যাগস :

রাণীনগরে পুলিশের অভিযানে গ্রেফতার চার

আপডেট সময় : ০৮:৩১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০২২