ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

দোহারে অবৈধ ভাবে বালু উত্তোলন, হচ্ছে রমরমা ব্যবসা

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০৩:২৪:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩
  • / ১০৮২ বার পড়া হয়েছে

ঢাকা দোহার উপজেলার পৌরসভার ইসলামপুর এলাকায় সাহেব খালী (হিলসা মারী) খালের পড় থেকে অবৈধভাবে বালু তোলে বিক্রি করার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশলী আমিরের বিরুদ্ধে।

এলাকাবাসীর অভিযোগ, খালের পাশ থেকে অবৈধ ভাবে বালু তুলে এক সপ্তাহ ধরে বিক্রি করছে মো: আমির। এতে ভাঙন-হুমকিতে রয়েছে বসতভিটা, দুই পাশে থাকা রাস্তাসহ শতাধিক স্থাপনা। স্থানীয়দের অভিযোগ, অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদ করায় অনেককেই হুমকি দিয়েছেন মো: আমির। সার জমিনে গিয়ে দেখা যায়, ইসলাপুর (হিল শামারী) খাল থেকে অবৈধ ভাবে বালু তুলে এক সপ্তাহ ধরে বিক্রি করছে মো: আমির। মাটি কাটার জন্য ঐ খাল থেকেই পানি ব্যবহার করছে তারা। দোহার উপজেলা থেকে এটির দূরত্ব প্রায় দুই কিলোমিটার। এই স্থানটিতে প্রতি বছর মাটি কাটা হয়। যখন বর্ষা মৌসুম আসে তখন মাটি দিয়ে ভরে যায় আর এই ভাবেই প্রতি বছর চলে মাটি উতলন।

এই ভাবে মাটি উতলন করতে থাকলে দুইপাশে থাকা রাস্তা ভেঙে বিলিন হয়ে যাবে নদীতে। স্থানীয়দের সাথে কথা হলে তারা বলে তিনি ( মো: আমির) অনেককেই টাকা দিয়ে মুখ বন্ধ করে রেখেছে যার ফলে কেইও কোন কথা বলে না। এ বিষয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানান প্রসাশনের কাছে। নাম প্রকাশে অনিচ্ছুক ঐ স্থানের এক বাসিন্দা জানান, এখানে খননযন্ত্র দিয়ে প্রতিদিন বালু তোলা হচ্ছে। এ কারণে নদীর পাড়ে ভাঙন দেখা দিয়েছে। ফলে আতঙ্কে দিন পার করছেন স্থানীয়রা। মাটি কাটার বিষয় মো: আমির এর সাথে যোগাযোগ করলে তাকে পাওয়া যায়নি। তবে ঐ স্থানের মাটি কাটার শ্রমিক তোতা মিয়ার সাথে কথা হলে তিনি জানান, আমরা এখানে এক সপ্তাহ ধরে মাটি কাটতেছি। অবৈধ ভাবে খাল থেকে বালু কেন কাটা হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, আমরা শ্রমিক আমাদের টাকা দেয় আর সেই টাকার বিনিময় আমরা কাজ করি। এটি বৈধ নাকি অবৈধ সেটা আমির ভাই জানে আমরা জানি না। এ বিষয় দোহার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম মুস্তাফিজুর রহমান বলেন, আমরা এ বিষয় দ্রুত পদক্ষেপ নিব।

ঢাকা জেলা দক্ষিণ প্রতিনিধি

ট্যাগস :

দোহারে অবৈধ ভাবে বালু উত্তোলন, হচ্ছে রমরমা ব্যবসা

আপডেট সময় : ০৩:২৪:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩