ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
- আপডেট সময় : ১০:৫০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩
- / ১১২৩ বার পড়া হয়েছে
ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
হেলাল উদ্দিন/ফুলবাড়ী প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় বাদশা আলম (৩০) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ মে) দুপুর ১২ টায় উপজেলার বড়ভিটা ইউনিয়নের খেজুরেরতল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১ টার দিকে মুদির দোকানের মাল আনার জন্য আরডিআরএস বাজার থেকে ফুলবাড়ীর উদ্দেশ্যে রওনা দেন বাদশা। কিন্তু ফুলবাড়ী পৌঁছার আগে খেজুরেরতল নামক জায়গায় গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় থাকা খড়ের সাথে পিছলে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
ফুলবাড়ী থানার ওসি তদন্ত সারোওয়ার পারভেজ জানান, এ ঘটনায় ফুলবাড়ী থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে এবং লাশ হস্তান্তর করা হয়েছে।


























