ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

চীনে কিন্ডারগার্টেনে দুর্বৃত্তের হামলা, ছুরিকাঘাতে নিহত ৬

Astha DESK
  • আপডেট সময় : ১২:০২:৪৭ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩
  • / ১০৬৮ বার পড়া হয়েছে

চীনে কিন্ডারগার্টেনে দুর্বৃত্তের হামলা, ছুরিকাঘাতে নিহত ৬

আন্তর্জাতিক ডেস্কঃ

চীনের দক্ষিণ-পূর্ব গুয়াংডং প্রদেশের একটি কিন্ডারগার্টেনে ছুরি নিয়ে হামলা চালিয়েছে এক দুর্বৃত্ত। এ ঘটনায় ছুরিকাঘাতে ছয়জন নিহত ও একজন আহত হয়েছেন। সোমবার (১০ জুলাই) সন্থানীয় পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় সোমবার সকাল ৭টা ৪০ -এ হামলা চালায় ২৫ বছর বয়সী এক তরুণ। ইতোমধ্যে তাকে আটক করে হেফাজতে নেওয়া হয়েছে। খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। আটককৃত ব্যক্তির নামের শেষাংশ উ বলেও জানানো হয়েছে।

তদন্ত স্বার্থে তাৎক্ষণিকভাবে হামলাকারীর বিস্তারিত তথ্য প্রকাশ করেনি প্রশাসন। তবে সে ইচ্ছাকৃতভাবেই ছুরি নিয়ে হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

স্থানীয় নগর সরকারের একজন মুখপাত্রের বরাত দিয়ে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, নিহতদের মধ্যে একজন শিক্ষক, দু’জন অভিভাবক এবং বাকি তিনজন শিক্ষার্থী রয়েছেন।

বিবিসি বলছে, চীনে হিংসাত্মক ও সহিংস অপরাধ তুলনামূলকভাবে বিরল। তবে সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে বেশ কয়েকটি ছুরি হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে স্কুলগুলোতে হামলার ঘটনাও রয়েছে।

এর আগে গত বছরের আগস্টে দক্ষিণ-পূর্ব জিয়াংসি প্রদেশের একটি কিন্ডারগার্টেনে এক ব্যক্তি ছুরি হামলা চালিয়ে তিনজনকে হত্যা করে এবং ছয়জনকে আহত করে। তারও আগে ২০২১ সালের এপ্রিলে স্বায়ত্তশাসিত অঞ্চল গুয়াংজি ঝুয়াংয়ের বেইলিউ শহরে গণ ছুরিকাঘাতে দুই শিশু মারা যায় এবং ১৬ জন আহত হয়।

এছাড়া ২০১৮ সালের অক্টোবর মাসে দক্ষিণ-পশ্চিম চীনের চংকিংয়ের একটি কিন্ডারগার্টেনে ছুরির হামলায় ১৪ জন শিশু আহত হয়েছিল।

ট্যাগস :

চীনে কিন্ডারগার্টেনে দুর্বৃত্তের হামলা, ছুরিকাঘাতে নিহত ৬

আপডেট সময় : ১২:০২:৪৭ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩