ঢাকা ১০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা ও ভাঙচুর

Astha DESK
  • আপডেট সময় : ০২:৫৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩
  • / ১০৫৪ বার পড়া হয়েছে

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা ও ভাঙচুর

ইব্রাহীম খলিল/গাজীপুর প্রতিনিধিঃ

বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে কয়েক দিন ধরে বিক্ষোভ করছেন শ্রমিকরা। এবার গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক বাজার এলাকায় একটি পুলিশ ফাঁড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে বিক্ষুদ্ধ পোশাক শ্রমিকরা।

আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে কালিয়াকৈর উপজেলার ওই ফাঁড়িতে হামলা করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল করে পোশাক শ্রমিকরা। এসময় ১০-১২ টি যানবাহন ভাঙচুর করে তারা। পুলিশ তাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলে ক্ষিপ্ত হয়ে শতশত শ্রমিক পুলিশকে ধাওয়া করে। পুলিশ আত্মরক্ষার্থে মৌচাক বাজার এলাকায় অবস্থিত কালিয়াকৈর থানাধীন পুলিশ ফাঁড়িতে অবস্থান নেয়। এ সময়ে শ্রমিকরা উত্তেজিত হয়ে পুলিশ ফাঁড়িতে হামলা চালায়। ফাঁড়ির গেট, অফিসের গ্লাস এবং সাইনবোর্ড ভাঙচুর করে।

কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খান বলেন, কয়েক হাজার শ্রমিক মৌচাক পুলিশ ফাঁড়ির সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। তাদের নিয়ন্ত্রণ করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ট্যাগস :

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা ও ভাঙচুর

আপডেট সময় : ০২:৫৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩