ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

গাজায় পরমাণু হামলার পরামর্শদাতা দখলদার ইসরায়েলি মন্ত্রী বরখাস্ত

Astha DESK
  • আপডেট সময় : ০৬:৩৭:২৬ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩
  • / ১১০০ বার পড়া হয়েছে

গাজায় পরমাণু হামলার পরামর্শদাতা দখলদার ইসরায়েলি মন্ত্রী বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্কঃ

ফিলিস্তিনির অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ২৮ দিন ধরে মূহুমূহু বোমা হামলা চালাচ্ছে দখলদার বর্বর ইসরায়েলি বাহিনী। তবে গাজায় পারমাণবিক বোমা ফেলার পরামর্শ দেওয়ায় দখলদার ইসরায়েলের এক মন্ত্রীকে বরখাস্ত করেছে দেশটির সরকার।

আজ রোববার (৫ নভেম্বর) দখলদার ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় বরাত এ খবর জানিয়েছে এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আমিচাই ইলিইয়াহুকে ‘পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত সরকারের কর্মকাণ্ড থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে দখলদার বর্বর ইসরায়েলের হেরিটেজ মন্ত্রীকে জিজ্ঞাসা করা হয়, গাজায় পরমাণু বোমা ফেলা হবে কিনা। উত্তরে তিনি বলেন, সম্ভাবনা রয়েছে।

দখলদার বর্বর ইসরায়েলের রাজনীতিক বেন গভিরের চরম ডানপন্থী রাজনৈতিক দল ওজমা ইহুদি পার্টির সদস্য আমিচাই ইলিয়াহু। মন্ত্রিসভার সদস্য হলেও যুদ্ধকালীন সিদ্ধান্তগ্রহণের জন্য গঠিত দখলদার বর্বর ইসরায়েলের জরুরি মন্ত্রিসভায় কিংবা হামাসের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনায় মন্ত্রিসভার নির্দেশ প্রদানের ক্ষেত্রে তার প্রত্যক্ষ কোনও ক্ষমতা নেই।

সাক্ষাৎকারে গাজায় মানবিক সাহায্যের অনুমতি দেওয়ার বিষয়ে নিজের আপত্তির কথা তুলে ধরেন ইলিয়াহু বলেন, আমরা নাৎসিদের মানবিক সাহায্য হস্তান্তর করব না। গাজায় কোনও বেসামরিক নাগরিক নেই বলেও মন্তব্য করেন তিনি।

গত ৭ অক্টোবর হামাস-ইসরায়েলের মধ্যে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত প্রায় ৯হাজার ৪শ ৮৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আর ১৪শ দখরদার বর্বর ইসরায়েলি নিহত হয়েছে।

ট্যাগস :

গাজায় পরমাণু হামলার পরামর্শদাতা দখলদার ইসরায়েলি মন্ত্রী বরখাস্ত

আপডেট সময় : ০৬:৩৭:২৬ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩