ধামইরহাটে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির উদ্বোধন
- আপডেট সময় : ০৩:৪২:৫৩ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩
- / ১০৮৯ বার পড়া হয়েছে
ধামইরহাটে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির উদ্বোধন
মোঃ এ কে নোমান/নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থার কর্মসূচি (ইজিপিপি)’র ১ম পর্যায়ের কাজের উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার (১১ নভেম্বর) সকাল ১০ টায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুনের সভাপতিত্বে উমার ইউনিয়নের কাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে সুন্দরা পর্যন্ত ৪০ দিনের মাটি কাটা এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আজাহার আলী মন্ডল।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনছুর আলী, ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আবু জাফর, ইউপি সদস্য আবুল কালাম, জিয়াউর রহমান জিয়া, ছানাউল ইসলাম, নারী ইউপি সদস্য ফাতেমা খাতুন ডেজী প্রমুখ উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে অংশগ্রহনকারীরা প্রতিদিন সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত রাস্তার সংস্কার কাজের জন্য ৪শত টাকা দিন হিসেবে প্রত্যেককে মজুরি প্রদান করা হবে বলে সূত্রে জানা গেছে।
























