ঢাকা ০৭:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু Logo হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

চলন্ত মোটরসাইকেলে গাছের ডাল পড়ে ব্যবসায়ীর মৃত্যু

Astha DESK
  • আপডেট সময় : ১২:৩৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩
  • / ১০৮৪ বার পড়া হয়েছে

চলন্ত মোটরসাইকেলে গাছের ডাল পড়ে ব্যবসায়ীর মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধিঃ

ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে টাঙ্গাইলের বাসাইলে গাছের ডাল পড়ে রাজ্জাক মিয়া (৪০) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরে বাসাইল উপজেলা পরিষদ গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাজ্জাক মিয়া বাসাইল উপজেলার সদর ইউনিয়নের মিরিকপুর গ্রামের মোঃ কুসুম মিয়ার ছেলে। তিনি বাসাইলের কোটিপতি মার্কেটে কাপড় ব্যবসায়ী ছিলেন।

স্থানীয়রা জানান, জুমার নামাজ পড়ে মোটরসাইকেলে বাসায় যাচ্ছিলেন তিনি। বাসাইল উপজেলা পরিষদ গেটের সামনে এলে গাছের ডাল মাথায় পড়ে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাসাইল উপজেলা হাসপাতালের কর্মরত মেডিকেল কর্মকর্তা ডা. নাঈম আব্দুল্লাহ খবরের কাগজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলা হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তার বলেন, আমরা নিহতের পরিবারের পাশে আছি। যেকোনো প্রকার সহযোগিতা করা হবে।

ট্যাগস :

চলন্ত মোটরসাইকেলে গাছের ডাল পড়ে ব্যবসায়ীর মৃত্যু

আপডেট সময় : ১২:৩৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩