ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছে ক্ষেত্র মোহন ও কমল বিকাশ ত্রিপুরা Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ

Astha DESK
  • আপডেট সময় : ০৬:১৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১০১১ বার পড়া হয়েছে

ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ

মোফাজ্জল হোসেন ইলিয়াছ/আতিকুর রহমান আতিকঃ

বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।

কলকাতা থেকে উত্তর-পূর্ব ভারতের গুয়াহাটি বা ইম্ফলগামী বিমানগুলোকে এখন বাংলাদেশের আকাশপথ এড়িয়ে অনেকটা পথ ঘুরে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী বাংলাদেশ বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, আকাশসীমা ব্যবহারের ফি বাবদ স্পাইস জেটের কাছে বড় অঙ্কের পাওনা রয়েছে। দীর্ঘ সময় ধরে তাগাদা দেয়া সত্ত্বেও সংস্থাটি সেই বকেয়া মেটাতে কর্ণপাত করেনি। ফলে বাংলাদেশের আকাশপথ স্পাইসজেটের জন্য বন্ধ করে দেয়া হয়েছে।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ‘ফ্লাইটরাডার ২৪’-এর তথ্য অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার থেকেই স্পাইসজেটের ফ্লাইটগুলো বাংলাদেশের আকাশসীমা এড়িয়ে দীর্ঘতর রুট ব্যবহার করছে।

স্পাইসজেট কর্তৃপক্ষের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে এবং এটি একটি নিয়মিত ব্যবসায়িক প্রক্রিয়া।

তাদের দাবি, বিমান পরিষেবা সম্পূর্ণ সচল রয়েছে এবং কোনো ফ্লাইট বাতিল হয়নি। বকেয়া পরিশোধের বিষয়টি গঠনমূলক আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের চেষ্টা চলছে। সংস্থা তাদের সক্ষমতা বাড়াতে কাজ করছে এবং ২০২৬ সালের মধ্যে দৈনিক ৩০০টির বেশি ফ্লাইট চালানোর লক্ষ্যমাত্রা নিয়েছে।

স্পাইসজেটের চিফ বিজনেস অফিসার দেবজো মহর্ষি বলেন, ‘গত প্রান্তিকে আমরা আমাদের সক্ষমতা দ্বিগুণ করেছি, যা ব্যবসার প্রতি ক্রমবর্ধমান আত্মবিশ্বাসের প্রতিফলন। আমরা পরিষেবা আরও উন্নত করতে এবং যাত্রীদের নির্ভরযোগ্যতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।’

এ সংবাদ প্রকাশ্যে আসতেই শেয়ারবাজারে স্পাইসজেটের শেয়ারের দামে পতন দেখা গেছে। বোম্বে স্টক এক্সচেঞ্জে (বিএসই) গতকাল সংস্থাটির শেয়ারের দাম প্রায় ১ শতাংশ কমে ১৬ দশমিক ৮১ রুপিতে দাঁড়িয়েছে। উল্লেখ্য, গত ডিসেম্বর প্রান্তিকে সংস্থাটি ২৬৯ দশমিক ২৭ কোটি রুপি লোকসান করেছে বলে জানা গেছে।

সরাসরি বাংলাদেশের ওপর দিয়ে না গিয়ে ঘুরে যাওয়ার ফলে উড্ডয়নের সময় বেড়েছে। বিশেষ করে কলকাতা থেকে গুয়াহাটি ও ইম্ফল রুটে যাত্রীদের অতিরিক্ত সময় বিমানে কাটাতে হচ্ছে। তবে স্পাইসজেটের দাবি, এতে সময় বাড়লেও যাত্রী নিরাপত্তায় বা শিডিউলে বড় কোনো প্রভাব পড়বে না।

ট্যাগস :

ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ

আপডেট সময় : ০৬:১৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬