ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আঞ্চলিক পরিষদ ও জেলা পরিষদ নির্বাচনের দাবিতে খাগড়াছড়িতে স্মারকলিপি প্রদান

Astha DESK
  • আপডেট সময় : ০৩:৫০:২৪ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • / ১০০০ বার পড়া হয়েছে

আঞ্চলিক পরিষদ ও জেলা পরিষদ নির্বাচনের দাবিতে খাগড়াছড়িতে স্মারকলিপি প্রদান

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্বাচনসহ বিভিন্ন দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) ও সহযোগী সংগঠন।

আজ রবিবার (১ মার্চ) দুপুর পনে ১২টার দিকে খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ শাহদাত হোসেন-এর মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে উল্লেখযোগ্য দাবির মধ্যে রয়েছে, নির্বাচনের মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও জেলা পরিষদ গঠন, পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাঙালিদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং ভাইস চেয়ারম্যান পদ সৃষ্টি, প্রত্যাহারকৃত ২৪৬টি সেনাক্যাম্প পুনঃস্থাপন, নিরাপত্তার স্বার্থে ১ হাজার ৩৬ কিলোমিটার সীমান্ত সড়ক নির্মাণ, সেনাক্যাম্প গুলোতে পুলিশের পরিবর্তে সেনাবাহিনী মোতায়েন এবং পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি-১৯০০ ও পার্বত্য শান্তিচুক্তি বাতিল।

এ সময় উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ, পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আফসার হোসেন রনি, খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি জালাল আহমেদ ও সাধারণ সম্পাদক নজরুল হোসেন, সাংগঠনিক সম্পাদক সাকিব খান প্রমূখ।

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ বলেন, পার্বত্য চট্টগ্রামের স্থায়ী শান্তি, সুশাসন ও নিরাপত্তা নিশ্চিত করতে তাদের উত্থাপিত দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা জরুরি।

ট্যাগস :

আঞ্চলিক পরিষদ ও জেলা পরিষদ নির্বাচনের দাবিতে খাগড়াছড়িতে স্মারকলিপি প্রদান

আপডেট সময় : ০৩:৫০:২৪ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬