ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কাতার থেকে ১৪ মার্চ আসছে এলএনজির প্রথম চালান

Astha DESK
  • আপডেট সময় : ০২:৪৬:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • / ১০২৩ বার পড়া হয়েছে

কাতার থেকে ১৪ মার্চ আসছে এলএনজির প্রথম চালান

আন্তর্জাতিক ডেস্কঃ

মধ্যপ্রাচ্যে দেশ ইরানের উপর আমরিকা ও ইসরাইলের হামলায় আঞ্চলিক উত্তেজনার প্রভাবে জ্বালানি উৎপাদন বন্ধ এবং আমদানিকারকদের কাছে ফোর্স ম্যাজেউর ঘোষণার পর প্রথম চালান পাঠিয়েছে কাতার। এই চালানের গন্তব্য হিসেবে বাংলাদেশের নাম ঘোষণা করা হয়েছে।

শনিবার (৭ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের প্রভাবে জ্বালানি উৎপাদন বন্ধ এবং আমদানিকারকদের কাছে ফোর্স ম্যাজেউর ঘোষণার পর প্রথম চালান পাঠিয়েছে কাতার।

শুক্রবার (৬ মার্চ) ‘লেব্রেথাহ’ নামের একটি জাহাজ কাতারের রাস লাফান রপ্তানি টার্মিনাল ত্যাগ করেছে। জাহাজটি বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে এবং আগামী ১৪ মার্চ পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে, চলতি সপ্তাহের শুরুর দিকে ‘আল ঘাশামিয়া’ নামের আরেকটি কার্গো জাহাজে পণ্য বোঝাই করা হয়েছিল; যা বর্তমানে পারস্য উপসাগরে অবস্থান করছে।

তবে এসব চালান শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছাবে কি না, তা ঘিরে অনিশ্চয়তা রয়েছে। বিশ্বের মোট এলএনজি সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ যে কৌশলগত ‘হরমুজ প্রণালি’ দিয়ে পরিবাহিত হয়, চলমান আঞ্চলিক সংঘাতের কারণে বাণিজ্যিক জাহাজের জন্য তা কার্যকরভাবে বন্ধ রয়েছে।

ব্লুমবার্গ বলছে, রুটটি পুনরায় চালু না হওয়া পর্যন্ত ‘লেব্রেথাহ’ ভাসমান গুদাম হিসেবে ব্যবহৃত হতে পারে।

দৈনিক আস্থা/এম এইচ

ট্যাগস :

কাতার থেকে ১৪ মার্চ আসছে এলএনজির প্রথম চালান

আপডেট সময় : ০২:৪৬:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬