ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সাংবাদিক আনিস আলমগীরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

Astha DESK
  • আপডেট সময় : ১১:০২:৪৮ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬
  • / ১০১০ বার পড়া হয়েছে

সাংবাদিক আনিস আলমগীরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

মোফাজ্জল হোসেন ইলিয়াছ/সাজ্জাদ রায়হানঃ

সাংবাদিক আনিস আলমগীরকে ফোন করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ মার্চ) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় হওয়ার কথা জানান আনিস আলমগীর।

গণমাধ্যমে তিনি বলেন, সন্ধ্যা ৭টার দিকে প্রধানমন্ত্রী ফোন করেছিলেন। আমি খুব সারপ্রাইজড, তিনি আমাকে ও আমার স্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। কারাগারে থাকার কথা শুনেছেন।

আনিস আলমগীর বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমি ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছি। তিনি আজকে ঈদের নামাজে যে সৌহার্দ্য ও সম্প্রীতি দেখিয়েছেন।

আমি বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছি ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তারেক রহমান অতীতের নেতিবাচক রাজনীতি নিয়ে মন্তব্য করেননি।

এর আগে আনিস আলমগীর বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

প্রসঙ্গত, ধানমণ্ডির একটি জিম থেকে গত বছরের ১৪ ডিসেম্বর রাতে আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় মহানগর গোয়েন্দা পুলিশ। পরদিন উত্তরা পশ্চিম থানায় হওয়া সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে আটক দেখানো হয়।

এরপর দুর্নীতি দমন কমিশনও (দুদক) একটি মামলা করে। তিন মাস কারাভোগের পর শনিবার (১৪ মার্চ) আনিস আলমগীর কারাগার থেকে জামিনে মুক্তি পান।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

সাংবাদিক আনিস আলমগীরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ১১:০২:৪৮ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬