ঢাকা ১১:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের কর্মসূচি ঘোষণা

Astha DESK
  • আপডেট সময় : ১০:৩৩:০১ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
  • / ১১১৭ বার পড়া হয়েছে

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের কর্মসূচি ঘোষণা

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, জাতীয় পতাকা উত্তোলন, দোয়া ও সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন।

আজ সোমবার (২৩ মার্চ) জামায়াতে ইসলামীর অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

এফবি পোস্টে বলা হয়, আগামী ২৫ মার্চ বিকেল ৩টায় জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এ ছাড়া কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা সভায় বক্তব্য রাখবেন।

পরদিন ২৬ মার্চ স্বাধীনতা দিবসে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী বিভিন্ন পর্যায়ে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। একইসঙ্গে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়েছে।

একই দিন সকালে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান রাষ্ট্রীয় অনুষ্ঠানের অংশ হিসেবে সাভার জাতীয় স্মৃতিসৌধে যাবেন ও শ্রদ্ধা নিবেদন এবং দোয়া করবেন।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের কর্মসূচি ঘোষণা

আপডেট সময় : ১০:৩৩:০১ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬