শিরোনাম:
যুদ্ধবিরতি চুক্তি নিশ্চিত করল ইরান
Astha DESK
- আপডেট সময় : ০৬:০৫:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
- / ১০১০ বার পড়া হয়েছে
যুদ্ধবিরতি চুক্তি নিশ্চিত করল ইরান
আন্তর্জাতিক ডেস্কঃ
পাকিস্তানের মধ্যস্থতায় আগামী দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতি চুক্তি নিশ্চিত করেছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মেহর নিউজ এজেন্সি।
বিবৃতিতে বলা হয়েছে, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির অনুমোদনে এ যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, এ চুক্তিটি ইরানের জন্য একটি বিজয় এবং একটি স্থায়ী চুক্তির জন্য পাকিস্তানের ইসলামাবাদে বৈঠক অনুষ্ঠিত হবে।
দৈনিক আস্থা/এমএইচ



















