পণ্যের দাম বাড়বে ১৬ শতাংশ
- আপডেট সময় : ১২:১৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
- / ১০৮৬ বার পড়া হয়েছে
পণ্যের দাম বাড়বে ১৬ শতাংশ
আন্তর্জাতিক ডেস্কঃ
মধ্যপ্রাচ্য বিরাজমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে চলতি বছর বিশ্বে জিনিসপত্রের দাম গড়ে ১৬ শতাংশ বেড়ে যাবে বলে বিশ্বব্যাংকের কমোডিটি মার্কেট আউটলুক ২০২৬-এর প্রতিবেদনে উঠে এসেছে।
বিশ্বব্যাংক তাদের অফিসিয়াল ওয়েবসাইট ও
Arabic Trader: মধ্যপ্রাচ্য ভিত্তিক এই আর্থিক সংবাদমাধ্যমটিও বিশ্বব্যাংকের এই আশঙ্কার কথা তাদের ইংরেজি সংস্করণে প্রকাশ করে বলেছে, জ্বালানির দামে ঊর্ধ্বগতির কারণে উদীয়মান ও উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোর প্রবৃদ্ধিতে চাপ তৈরি হবে। এসব দেশের গড় মূল্যস্ফীতি চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে।
তবে পরিস্থিতি অনেকটাই নির্ভর করছে মধ্যপ্রাচ্য সংকটকে ঘিরে জ্বালানিবাজারের গতিপ্রকৃতির ওপর। সরবরাহ ঘাটতির কারণে তেল ও প্রাকৃতিক গ্যাসের দাম ইতোমধ্যে বেড়েছে। এই প্রেক্ষকাপটে ২০২৬ সালে জ্বালানির দাম গড়ে ২৪ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। (সূত্র-ব্লোমবার্গ)
দৈনিক আস্থা/এমএইচ
























