ঢাকা ০২:২১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্যে ৮ মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা ইরানের

Astha DESK
  • আপডেট সময় : ১১:৩৩:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • / ১০১৪ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যে ৮ মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা ইরানের

আন্তর্জাতিক ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের স্বভাবই হলো প্রতিশ্রুতি ভঙ্গ ও চুক্তি লঙ্ঘন করা। তারা ইরানের ৫ টি উপকূলীয় চৌকিতে হামলা চালিয়েছে। মধ্যপ্রাচ্যের ৮ টি মার্কিন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এই হামলাকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন করে শুরু করা আগ্রাসনের চূড়ান্ত জবাব হিসেবে বর্ণনা করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) ।

শনিবার দিবাগত রাতে ইরানের সিরিক শহর এবং কেশম দ্বীপে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর জবাবে মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে বলে জানিয়েছে (আইআরজিসি)।

এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, তাদের নৌবাহিনী এবং মহাকাশ বাহিনী যৌথভাবে এই অভিযান চালিয়েছে। এই অভিযানে কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটি এবং বাহরাইনের সালমান বন্দরে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরসহ ৮ টি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়।

বিবৃতিতে যোগ করা হয়, সম্প্রতি পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারক অনুযায়ী, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী সামুদ্রিক নৌযানের তদারকির দায়িত্ব ইরানের ওপর ন্যস্ত রয়েছে। এখন থেকে নিয়ম লঙ্ঘনকারী যেকোনো নৌযানের বিরুদ্ধে আগের তুলনায় আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শত্রুপক্ষ ভবিষ্যতে যেকোনো অজুহাতে নতুন করে আগ্রাসন চালালে তার জবাব হবে অত্যন্ত কঠোর ও বিধ্বংসী। (’সূত্র: প্রেস টিভি)।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

মধ্যপ্রাচ্যে ৮ মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা ইরানের

আপডেট সময় : ১১:৩৩:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬