ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চীন যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

Astha DESK
  • আপডেট সময় : ০৯:৪৮:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • / ১০১০ বার পড়া হয়েছে

চীন যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

আন্তর্জাতিক ডেস্কঃ

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল আজ সোমবার ২৫ তম ভারত-চীন সীমান্ত আলোচনায় অংশ নিতে চীন সফরে যাচ্ছেন। বেইজিংয়ে তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে সীমান্ত বিষয়ক বিশেষ প্রতিনিধি পর্যায়ের বৈঠক করবেন।

দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে চলা সীমান্ত বিরোধ নিয়ে আলোচনা এগিয়ে নিতে এই সফর গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

ভারত-চীন সীমান্ত সমস্যার সমাধান খুঁজতে ২০০৩ সাল থেকে বিশেষ প্রতিনিধি পর্যায়ের আলোচনা হয়ে আসছে। দোভালের এবারের চীন সফরকালে বৈঠকটি হবে মঙ্গলবার।

এমন এক সময়ে এই বৈঠক হতে চলেছে, যখন অরুণাচল প্রদেশ ঘিরে দিল্লি এবং চীনের মধ্যে বাকবিতন্ডা নতুন করে বেড়েছে।

গত বছর ভারতের রাজধানী নয়াদিল্লিতে ২৪তম দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। এবার দোভাল প্রথম বার বেইজিংয়ে এ পর্যায়ের বৈঠকে অংশ নিচ্ছেন।

সফরের সময়সূচিও তাৎপর্যপূর্ণ। আগামী সেপ্টেম্বরের ১২-১৩ তারিখে নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক এই জোটের অন্যতম সদস্য চীন। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়েরও সম্মেলনে থাকার কথা।

চীন এখনও নিশ্চিতভাবে কিছু না জানালেও জিনপিংয়ের দিল্লি সফর নিয়ে আশাবাদী দু’দেশই। সেক্ষেত্রে ব্রিকস সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জিনপিংয়ের আলাদা ভাবে আলোচনায় বসারও সম্ভাবনা আছে।

দোভালের চীন সফর সেই সম্ভাবনা আরও জোরাল করতে পারে বলে কূটনৈতিক মহল মনে করছে। বৈঠকে সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার বিষয়টি প্রধান আলোচ্য হবে বলে ধারণা করা হচ্ছে।

আস্থা/এমএইচ

ট্যাগস :

চীন যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

আপডেট সময় : ০৯:৪৮:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬