ফতুল্লায় প্রেসার গ্রোপের হামলায় আহত-৩
- আপডেট সময় : ১১:১০:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
- / ১০০২ বার পড়া হয়েছে
ফতুল্লায় প্রেসার গ্রোপের হামলায় আহত-৩
আস্থা ডেস্কঃ
নারায়ণগঞ্জের ফতুল্লায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলায় জেলার সহ-সাংগঠনিক সম্পাদক তাওহীদুল ইসলামসহ অন্তত ৪ জন আহত হয়েছেন।
আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ফতুল্লার বক্তাবলী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত অন্যরা হলেন- আব্দুল্লাহ সাগর, আরমনা ও কামরুল।
এনসিপির অভিযোগ, বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদের নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি দল ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে এ হামলা চালায়।
জাতীয় নাগরিক পার্টির নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক যুবাইর আহমেদ সর্দার বলেন, বক্তাবলী ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে দলীয় একটি সাংগঠনিক সভার আয়োজন করা হয়। সভা শেষে নেতাকর্মীরা এশার নামাজ আদায় করে মসজিদ থেকে বের হয়ে বাজারের দিকে যাওয়ার সময় তাঁদের ওপর বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদের নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি দল ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে এ হামলা চালায়। এসময় জেলা এনসিপির সহসাংগঠনিক সম্পাদক তাওহীদুল ইসলাম ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। এ ছাড়া আরো অন্তত দুইজন নেতাকর্মী আহত হয়েছেন। আহত তাওহীদুল ইসলামকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদ বলেন, এনসিপির নেতা-কর্মীদের সাথে কিছু লোকজনের ঝগড়া ও মারামারির ঘটনা ঘটেছে বলে আমি শুনেছি। সেখানে তাওহীদ আহতও হয়েছে বলে জেনেছি। কিন্তু এই ঘটনার সঙ্গে আমি কিংবা আমাদের কেউ জড়িত না। কার সঙ্গে ঝগড়া হয়েছে তাও জানি না। আমি নিজেও বিষয়টি খোঁজ করছি।”
আহত নারায়ণগঞ্জ জেলা এনসিপির (জাতীয় নাগরিক পার্টি) সহসাংগঠনিক সম্পাদক তাওহীদুল ইসলাম অভিযোগ করেছেন, হালিম আজাদের নির্দেশেই তাঁর ছোট ভাই ইয়াসিন ও অনুসারীরা এই হামলা চালিয়েছেন।
এনসিপি নেত্রী সোনিয়া আক্তার লুবনাও গণমাধ্যমকে জানান যে, বক্তাবলী এলাকায় ধলেশ্বরী নদীতে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে এনসিপি নেতাদের প্রতিবাদের জের ধরেই হালিম আজাদের নির্দেশে তাঁর ছোট ভাই ইয়াসিন ও অনুসারীরা এই সশস্ত্র হামলা চালিয়েছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক যুবাইর আহমেদ সর্দার এবং জেলা সাংগঠনিক সম্পাদক নীরব রায়হান এই হামলার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার বিচার দাবি করেছেন এবং মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আস্থা/এমএইচ



















