ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানির দাম কমাতে রাশিয়া থেকে ডিজেল কিনছে যুক্তরাষ্ট্র

Astha DESK
  • আপডেট সময় : ১০:১৪:২৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • / ১০০৭ বার পড়া হয়েছে

জ্বালানির দাম কমাতে রাশিয়া থেকে ডিজেল কিনছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্কঃ

রুশ ডিজেল রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম কমাতে রাশিয়া থেকে ডিজেল আমদানির চুক্তি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আজ শনিবার (১০ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প জানান, পুতিনের সঙ্গে তার সফল আলোচনা হয়েছে। এতে অবিলম্বে যুক্তরাষ্ট্র ও বিশ্ববাজারে ৩ লাখ টনের বেশি ডিজেল সরবরাহে সম্মত হয়েছে রাশিয়া। এ পরিমাণ জ্বালানি প্রায় ২২ লাখ ৫০ হাজার ব্যারেলের সমান। নভেম্বরে আরও ৫ লাখ টন এবং এরপর আরও ১০ লাখ টন ডিজেল সরবরাহ করা হবে।

চুক্তির অংশ হিসেবে আগামী ৭ এপ্রিল পর্যন্ত রাশিয়া থেকে ডিজেল আমদানির অনুমতি দিয়ে লাইসেন্স জারি করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। এর আগে ইউক্রেন যুদ্ধের কারণে ২০২৫ সালের অক্টোবরে রাশিয়ার তেল কোম্পানিগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র।

আস্থা/এমএইচ

ট্যাগস :

জ্বালানির দাম কমাতে রাশিয়া থেকে ডিজেল কিনছে যুক্তরাষ্ট্র

আপডেট সময় : ১০:১৪:২৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬