দিল্লির যন্তর মন্তরে আর হচ্ছে না প্রতিবাদ
- আপডেট সময় : ০৩:৫৯:১৫ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
- / ১০১৭ বার পড়া হয়েছে
দিল্লির যন্তর মন্তরে আর হচ্ছে না প্রতিবাদ
আন্তর্জাতিক ডেস্কঃ
দিল্লিতে বিক্ষোভ-সমাবেশের নির্ধারিত স্থান হিসেবে আর থাকছে না ঐতিহাসিক যন্তর মন্তর। এর পরিবর্তে রাজধানীতে বিক্ষোভ আয়োজনের জন্য তিনটি বিকল্প স্থান নির্ধারণ করেছে দিল্লি পুলিশ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত একটি উচ্চপর্যায়ের কমিটির সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার দিল্লি পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে নির্দেশিকা জারি করা হয়। তবে নির্দেশিকাটি প্রকাশ্যে আসে সোমবার। দিল্লির পুলিশ কমিশনার অনুরাগ কুমারের জারি করা নির্দেশনায় যন্তর মন্তরকে নির্ধারিত বিক্ষোভস্থলের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
নতুন নির্ধারিত স্থানগুলো হলো রামলীলা ময়দান, বুরারি ময়দান ও সিবিডি ময়দান। এসব স্থানে বিক্ষোভ-সমাবেশ আয়োজনের জন্য কীভাবে অনুমতি নিতে হবে, সে বিষয়ে পরে বিস্তারিত নির্দেশনা প্রকাশ করা হবে। ২০২২ সালের ২৮ এপ্রিল জারি করা পুরোনো নির্দেশনায় সংশোধন এনে নতুন সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
দিল্লির রাজনীতিতে যন্তর মন্তর দীর্ঘদিন ধরে প্রতিবাদ ও আন্দোলনের পরিচিত কেন্দ্র। সংসদ ভবন, রাষ্ট্রপতি ভবন এবং নর্থ ব্লক ও সাউথ ব্লকসহ গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরের কাছাকাছি হওয়ায় এলাকাটি প্রশাসনিকভাবে গুরুত্বপূর্ণ।
আস্থা/এমএইচ

























