ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo কুমিল্লায় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় আটক-১৯ Logo কর কমিয়ে রাজস্ব বৃদ্ধির ছায়া বাজেট দিল জামায়াত Logo নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী Logo জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করে আনন্দিত মার্কিন রাষ্ট্রদূত Logo আবারও ইসলামী ব্যাংকে দখলকারী চক্রের দৃষ্টি পড়েছে : বিরোধীদলীয় নেতা Logo প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ : অধ্যাপক ডোনার Logo পুশ ইনের বিরুদ্ধে কর্মসূচি দেবে জামায়াত জোট Logo পুলিশ হত্যা করেছি–ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার আশ্রয় নিলেন থানায় Logo সন্ত্রাসীদের হামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী রবিন নিহত Logo একনেকে অনুমোদন পায়নি চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

কিশোরগঞ্জের কটিয়াদীতে চোরাই মালামাল উদ্ধার ও চোর গ্রেফতার বিষয়ে জেলা পুলিশের প্রেস ব্রিফিং

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০৬:৪১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩
  • / ১০৮৮ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের কটিয়াদীতে চোরাই মালামাল উদ্ধার ও চোর গ্রেফতার বিষয়ে জেলা পুলিশের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। ২৭/১২/২০২২ তারিখ কটিয়াদি থানাধীন গচিহাটা বাজারের মাইশা ক্লথ স্টোর এন্ড পর্দা গ্যালারী নামক কাপড়ের দোকানে সকাল অনুমান ৭ টা ৩০ মিনিটে নগদ টাকাসহ আনুমানিক ৫,১২,৪৪০ /- টাকার বিভিন্ন প্রকারের কাপড় অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা চুরি করিয়া নিয়া যায়।

পরবর্তীতে এই ঘটনায় কটিয়াদী থানার মামলা নং-২, তারিখ-০১/০১/২০২৩, ধারাঃ ৪৬১/৩৮০ পেনাল কোড রজু করা হয়। মামলাটি গচিহাটা তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর মো. সফর আলী গত ১/১/২০২৩ তারিখ হইতে ২৫/০১/২০২৩ তারিখ পর্যন্ত মামলটি তদন্ত করেন। পরবর্তীতে মামলাটির তদন্তভার জেলা গোয়েন্দা শাখা, কিশোরগঞ্জ এ কর্মরত এসআই(নিঃ)/ হাসমত আলীর উপর ন্যাস্ত করা হয়।তিনি তথ্য প্রযুক্তির সাহায্যে চোরাই কাজে ব্যবহৃত প্রাইভেট কারটি সনাক্ত করেন। সেই প্রাইভেট কারের সূত্র ধরে এ চুরির ঘটনার সাথে জড়িত দুইজন চোরকে গ্রেফতার করেন।

তাদের দেওয়া তথ্য মতে চোরাই মালামাল বিক্রি লব্ধ সর্বমোট ১,৩৪,৫০০/- টাকা উদ্ধার করা হয়। চোরাই যাওয়া মালামাল বিক্রির সর্বমোট ১.৩৪.৫০০/- টাকা ও চুরাই কাজে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়।আসামীদের অন্য কোন পেশা নাই। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে।গ্রেফতারকৃত আসামীরা হলেন মোঃ সুমন মিয়া(৪০), পিতা- মৃত গোলাম মোহাম্মদ, সাং- নবুরিয়া,থানা- বাজিতপুর,জেলা- কিশোরগঞ্জ ও মোঃ সোহাগ মিয়া(৪০), পিতা- মৃত আঃ জলিল মিয়া, সাং-বয়লা, থানা ও জেলা- কিশোরগঞ্জ। মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে মিডিয়া ব্রিফিংয়ে এসব তথ্য জানায় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নূরে আলম। এ সময় উপস্থিত ছিলেন হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার ও জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. সামসুর রহমান। এ ছাড়াও জেলা কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

রায়হান জামান/কিশোরগঞ্জ/আস্থা

কিশোরগঞ্জের কটিয়াদীতে চোরাই মালামাল উদ্ধার ও চোর গ্রেফতার বিষয়ে জেলা পুলিশের প্রেস ব্রিফিং

আপডেট সময় : ০৬:৪১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩