ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানোর নামে কোটি টাকার পণ্য পাচার কালে রাজস্ব কর্মকর্তাসহ আটক-৩ Logo রংপুরে হোটেল ছাদ থেকে লাফিয়ে তরুণীর মৃত্যু Logo আওয়ামী লীগের পতৎপরতা ঠেকাতেই সেনা মোতায়েন:-স্বরাষ্ট্রমন্ত্রী Logo ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগে কলকাটি নাড়ছে ইরান! Logo দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় বাংলাদেশ Logo কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে সেনাবাহিনী মোতায়েন Logo আ. লীগের সাবেক এমপি ও উপজেলা বিএনপির সহ-সভাপতিসহ ৪শ জনের নামে মামলা Logo গাইবান্ধায় শিবির নেতাকে হত্যা: অভিযুক্তকে বহিষ্কার Logo রাজধানীতে সমাবেশের ডাক ১১ দলীয় জোটের Logo সিংগাইয়ে নিখোঁজ ৬ দিন পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার

কটিয়াদীতে স্ত্রীকে মেরে অসুস্থ শ্বশুরকে দেখতে গেলেন জামাই

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০৯:৩৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০২৩
  • / ১০৯২ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ধুলদিয়া সহশ্রাম ইউনিয়নের সতেরদ্রোন গ্রামে সায়মা খাতুন (২১)  নামে এক গৃহবধূকে মেরে লাশ ঝুলিয়ে অসুস্থ শ্বশুরকে দেখতে যাওয়ার অভিযোগ উঠেছে।

বুধবার ( ৩ আগস্ট) দুপুরে উপজেলার সতেরদ্রোন উত্তর পাড়া গ্রামের শ্যামল মিয়ার বাড়িতে থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে কটিয়াদী থানা পুলিশ।

নিহত সায়মা খাতুন ধুলদিয়া সহশ্রাম ইউনিয়নের সতেরদ্রোন উত্তর পাড়া গ্রামের মো. শ্যামল মিয়ার স্ত্রী এবং বনগ্রাম ইউনিয়নের নন্দীপুর গ্রামের মো. কামাল উদ্দিনের মেয়ে।

পরিবারের দাবি হত্যা করে ঘরের চালের কুড়র সাথে কাপড়দিয়ে ঝুলিয়ে রাখে। মৃত গৃহবধূ সাইমা খাতুন দোলদিয়া সহস্রাম ইউনিয়নের সতরদ্রোন উত্তর পাড়া গ্রামের মো. শ্যামল মিয়ার স্ত্রী এবং বনগ্রাম ইউনিয়নের নন্দীপুর গ্রামের মো. কামাল উদ্দিনের মেয়ে।

স্থানীয়রা জানান, উপজেলার বনগ্রাম ইউনিয়নরে নন্দীপুর গ্রামের মো. কামাল উদ্দিনরে মেয়ে সায়মা খাতুনের বিয়ে হয় পারিবারিক ভাবে ২ বছর পূর্বে একই উপজেলার ধুলদিয়া সহশ্রাম ইউনিয়নের সতেরদ্রোন গ্রামের মৃত মান্নান মিয়ার ছেলে মো. শ্যামল মিয়ার সঙ্গে । মৃত সায়মা খাতুন এক সন্তানের জননী।

নিহতের পিতা মো. কামাল উদ্দিন জানান, আমার মেয়ের জামাতা শ্যামল মিয়া অটোরিকসা কিনার জন্য মেয়েকে দুই লক্ষ টাকা বাড়ি থেকে নেওয়ার চাপ দেয় । জামাইর কথা মত মেয়ে টাকা না দেওয়ার পর থেকে মেয়ের সাথে স্বামীর ঝগড়া লেগে থাকে। ৭ মাস বয়সের নাতীনের জন্য একটি বৈদ্যৎতিক ফ্যান কিনে দিতে বলে আমি কিনে দেই। দুই দিন পূর্বে একটি দুর্ঘটনায় আমার ৬টি সেলাই লাগে পিঠে। বুধবার সকালে আমার মেয়ে ও মেয়ের স্বামী আমাকে দেখতে আসবে ফোনে জানান। সকালে টাকার জন্য স্বামী-স্ত্রী ঝগড়া হয়। ঝগড়া করে আমার মেয়েকে হত্যা করে মেয়ের জামাই আমাকে দেখতে আসে । আমি মেয়ের কথা জিজ্ঞাসা করলে সে বলে আপনার মেয়ে আর আসবে না। এই কথা বলে সে তার বাড়িতে গিয়ে দুপুর ২টা ৩০ মিনিটে আমাকে মোবাইল ফোনের মাধ্যমে জানায় আপনার মেয়ে গলায় কাপড় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে!

কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ এস.এম শাহাদাত হোসেন জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের  মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে ।

ট্যাগস :

কটিয়াদীতে স্ত্রীকে মেরে অসুস্থ শ্বশুরকে দেখতে গেলেন জামাই

আপডেট সময় : ০৯:৩৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০২৩