ইরাকে শোকযাত্রা শেষে মাশহাদে সমাহিত করা হবে খামেনিকে
- আপডেট সময় : ০২:০৩:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
- / ১০২৪ বার পড়া হয়েছে
ইরাকে শোকযাত্রা শেষে মাশহাদে সমাহিত করা হবে খামেনিকে
আন্তর্জাতিক ডেস্কঃ
যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় নিহত ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার আনুষ্ঠানিকতা ৪ জুলাই রাজধানী তেহরানে শুরু হবে। ৮ জুলাই তার শেষ বিদায়ের মিছিল বা শোকযাত্রা যাবে ইরাকে। এরপর ৯ জুলাই তার জন্মস্থান মাশহাদে তাকে দাফন করা হবে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে এসব তথ্য জানানো হয়েছে।
খামেনির দাফন প্রথমে মার্চ মাসে হওয়ার কথা ছিল। কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় তা স্থগিত করা হয়। গত ফেব্রুয়ারির শেষদিকে যুক্তরাষ্ট্র-ইসরাইলি হামলায় তিনি নিহত হন।
রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এক ভিডিও বার্তায় তেহরানের মেয়র আলিরেজা জাকানি বলেন, খামেনির বিদায় ও জানাজার আনুষ্ঠানিকতা আগামী ৪ জুলাই-৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে। আগামী ৮ জুলাই শোকযাত্রা যাবে ইরাকে এবং ৯ জুলাই যদি আল্লাহ চান, ইরানের মাশহাদে শেষ অনুষ্ঠান হবে, যেখানে তাকে দাফন করা হবে। (সূত্র: আলজাজিরা)।






















