শিরোনাম:
ইরানে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল
Astha DESK
- আপডেট সময় : ০৭:৩৭:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
- / ১১৭২ বার পড়া হয়েছে
ইরানে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল
আন্তর্জাতিক ডেস্কঃ
ইরানের রাজধানী তেহরানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে দখলদার বর্বর ইসরায়েল। শুক্রবার এ হামলা চালানো হয়।
তেহরানের উত্তর–পূর্বাঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সূত্র-আল-জাজিরা।
কাতারভিত্তিক সংবাদ সংস্থা আল-জাজিরা জানিয়েছে, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানে ইসরায়েলি বাহিনীর হামলার সঙ্গে যুক্তরাষ্ট্র সম্পৃক্ত নয়। ওয়াশিংটনের সর্বোচ্চ অগ্রাধিকার হলো ওই অঞ্চলে মার্কিন বাহিনীর সুরক্ষা নিশ্চিত করা।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্তজ বলেছেন, ইসরায়েলের পক্ষ থেকে ইরানে ‘আগাম প্রতিরোধমূলক’ হামলা চালানো হয়েছে।
এ হামলার পর ইসরায়েলে ‘বিশেষ জরুরি অবস্থা’ জারি করা হয়েছে।

























