কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস মিনিস্টার সাংবাদিক চয়নের পদত্যাগ
- আপডেট সময় : ০১:৩৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
- / ১০০০ বার পড়া হয়েছে
কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস মিনিস্টার সাংবাদিক চয়নের পদত্যাগ
আন্তর্জাতিক ডেস্কঃ
ব্যক্তিগত ও পেশাগত কারণ দেখিয়ে দেড় বছর
দায়িত্ব পালন শেষে ভারতের কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনের প্রেস সচিব সাংবাদিক মোঃ তারিকুল ইসলাম ভূঁইয়া ওরফে তারিক চয়ন পদত্যাগ করেছেন বলে জানা গেছে।
বুধবার (২২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
পোস্টে তারিক চয়ন লেখেন, ‘কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশন থেকে ব্যক্তিগত ও পেশাগত কারণে পদত্যাগ করলাম।’ কলকাতায় তার পেশাগত জীবন, অফিস, সহকর্মী ও বন্ধুদের নিয়ে ভবিষ্যতে একটি বই লিখবো। সবাই দোয়া করবেন। আল্লাহ্ আমাদের সকলের সহায় হোন।’
২০২৪ সালের ৬ নভেম্বর তারিক চয়নকে কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) হিসেবে নিয়োগ দেয় অন্তর্বতী সরকার।
এরপর তার দায়িত্বের মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়। গত বছরের ২৬ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ বিষয়ে বলা হয়েছিল, পূর্ববর্তী চুক্তির ধারাবাহিকতায় ১১ নভেম্বর ২০২৫ থেকে ২০২৬ সালের ১০ নভেম্বর পর্যন্ত এ নতুন নিয়োগ কার্যকর হবে।
























